ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

অনশনে অসুস্থ ছাত্রলীগের সাবেক ৯ নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৩:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯ ২৭৬ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক; ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের দাবিতে রাজু ভাস্কর্যে অনশন করা ছাত্রলীগের সাবেক ৯ নেতা অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে দু’জনকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার থেকে রাজু ভাস্কর্যে চার দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তারা।

অসুস্থদের মধ্যে রয়েছেন- গত কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক রানা হামিদ, উপ-কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মুরাদ হায়দার টিপু, আন্তর্জাতিক বিষয়ক উপ-সম্পাদক ইমদাদ হোসেন সোহাগ, উপ-পরিবেশবিষয়ক সম্পাদক ইফতেখার আহমেদ চৌধুরী সজীব, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক কৃষ্ণ মজুমদার, বেসরকারি বিশ্ববিদ্যালয়বিষয়ক সম্পাদক আনন্দ সাহা পার্থ, উপ-প্রচার সম্পাদক খন্দকার রবিউল ইসলাম রবি, সহ-সম্পাদক এস এম মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক শেখ আব্দুল্লাহ। এর মধ্যে শারীরিক অবস্থার অবনতি হয়েছে মুরাদ হায়দার টিপু, সোহাগ ও আব্দুল্লাহর।

আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যে ১৯টি পদ শূন্য করা হয়েছে, তাদের নাম পদসহ প্রকাশ করা, বিতর্কিতদের অব্যাহতি দিয়ে পদবঞ্চিতদের মধ্য থেকে যোগ্যদের পদায়ন এবং মধুর ক্যান্টিন ও টিএসসিতে হামলায় জড়িতদের বিচার নিশ্চিত করা।

এদিকে তিনদিনেও অনশনকারীদের খোঁজ নেননি সংগঠনটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

সংগঠনটির সাবেক কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক রাকিব হোসেন বলেন, আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব। প্রয়োজনে এখানে আমাদের মরণ হবে। আমরা আমাদের নেত্রী শেখ হাসিনার ছাত্রলীগকে কলঙ্কমুক্ত দেখতে চাই।

এক প্রশ্নের জবাবে এ নেতা বলেন, অনশন শুরু করার পর থেকে কেউ তাদের খোঁজ নেননি। ফোনেও না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

অনশনে অসুস্থ ছাত্রলীগের সাবেক ৯ নেতা

আপডেট সময় : ০৯:১৩:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯