ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

মেহেরপুরে ‘গোলাগুলিতে’ যুবক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯ ১৯০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
দুই দল সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে মনিরুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মনিরুল ইসলাম। তিনি কসবা গ্রামের মৃত ওসমান মোল্লা ছেলে।

নিহত যুবকের নামে সন্ত্রাস, চাঁদাবাজি ও বোমাবাজির ঘটনায় গাংনী থানায় ৯ টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ বলেছে, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কসবা কচুখালী গ্রামের মাঠে এই গোলাগুলি হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

মেহেরপুর গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, কসবা ও কচুখালি গ্রামের মাঝামাঝি মাঠের মধ্যে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে কসবা পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ পৌঁছার আগেই গোলাগুলি বন্ধ হয়েছিল। ঘটনাস্থলে মনিরুল ইসলামের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। স্থানীয় লোকজন গিয়ে মনিরুলের পরিচয় নিশ্চিত করেন। ঘটনাস্থল থেকে মনিরুলের বাড়ি দুই কিলোমিটার মতো দূরে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মেহেরপুরে ‘গোলাগুলিতে’ যুবক নিহত

আপডেট সময় : ১০:০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯