ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রধান প্রকৌশলীর বদলির আদেশ অমান্য, ঢাকাতেই বহাল ফ্যাসিস্টের দোসর উপসহকারী আব্দুল্লাহ-আল-মামুন Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Logo ১২ কেজির গ্যাস সিলিন্ডারে ১৮ দিনে বাড়লো ৬০০ টাকা Logo বেইলি রোড ট্র্যাজেডি: ৪৬ প্রাণহানির মামলায় বিতর্কিত প্রকৌশলী খালেকুজ্জামানের নাম বাদে চাঞ্চল্য Logo ১৭ বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: সংস্কারের আশ্বাস ইশরাকের Logo চট্টগ্রাম রেলের জমি দখলে ‘অসাধু সিন্ডিকেট’: রাজস্ব হারাচ্ছে সরকার, লিজ নিয়েও জমি পাচ্ছে না প্রতিষ্ঠান Logo নিষিদ্ধ সংগঠনের ‘পুনর্গঠন’ বার্তা: ছাত্রলীগের নোটিশ ঘিরে প্রশ্ন ও শঙ্কা

নরসিংদী লঞ্চ টার্মিনাল থেকে ২ জনের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯ ১৯৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
নরসিংদীতে লঞ্চ টার্মিনালের বাথরুম থেকে এক কিশোরী ও শিশুসহ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী পৌর শহরের লঞ্চ টার্মিনালের বাথরুম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, তাদের শ্বাসরোদ্ধ করে হত্যার পর লাশ ফেলে রেখে যেতে পারে।

পুলিশ জানিয়েছেন, নরসিংদী পৌর শহরের লঞ্চ টার্মিনালের বাথরুমে দুইজনের লাশ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এবং বাথরুমে একটি শিশু ও এক কিশোরীর লাশ পড়ে থাকতে দেখে।

পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। খবর পেয়ে নরসিংদী পুলিশ সুপার মিরাজ উদ্দিন (বিপিএম) অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন (বিপিএম) বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও শ্বাসরোদ্ধ করে তাদের হত্যা করা হয়েছে। পরে তাদের লাশ গোপন করার উদ্দেশ্যে লঞ্চযোগে তাদের লাশ এখানে ফেলে রেখে গেছেন। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার পর থেকেই পুলিশের কয়েকটি টিম তদন্ত শুরু করে দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নরসিংদী লঞ্চ টার্মিনাল থেকে ২ জনের লাশ উদ্ধার

আপডেট সময় : ১১:৫৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯