ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

আ. লীগ অফিসে ঢুকে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯ ১৭৮ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি |

বগুড়ার সারিয়াকান্দিতে রতন মিয়া আকন্দ (২৭) নামে এক যুবলীগ নেতাকে আওয়ামী লীগ অফিসে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রতন উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কাঁঠাখালি গ্রামের ইদ্রিস আকন্দের ছেলে এবং রামচন্দ্রপুর সাংগঠনিক ইউনিয়ন যুবলীগের নির্বাহী সদস্য। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করেছে।

নিহতের চাচাতো ভাই বিপুল ইসলাম জানান, রতন গাজীপুরে রিকশা চালাতেন ও তার স্ত্রী ময়না আকতার সেখানে একটি গার্মেন্টসে কাজ করেন।

তিনি বলেন, সংসদ নির্বাচনের সময় রতনের সঙ্গে ভোটের প্রচারণা নিয়ে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউপি সদস্য ও বিএনপি নেতা ফজলু প্রামাণিকের বিরোধ হয়। ভোটের পর রতন তার স্ত্রীকে নিয়ে গাজীপুরে চলে যায়। কয়েক দিন আগে ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য রতন গ্রামের বাড়িতে আসে।

নিহত রতনের চাচা রামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম লিপু জানান, সোমবার ইফতারের আগে রতন তার বন্ধু মিজানুরের সাথে ইফতার করতে রামচন্দ্রপুর বাজারে যায়। ইফতারের পরপরই ফুলবাড়ি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী তার ওপরে হামলা চালায়। সেসময় রতন দৌড়ে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আশ্রয় নেয়। হামলাকারীরা সেই কার্যালয়ের ভেতরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়।

পরে মুমূর্ষু অবস্থায় রতনকে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার কিছু পর চিকিৎসকরা রতনকে মৃত ঘোষণা করেন।

সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক এনায়েতুর রহমান জানান, মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বেলা ১১টার দিকে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। পরিবার থেকে পরে মামলা দায়ের করা হবে উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য লোকমান প্রামাণিক নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। হামলার পরপরই জড়িতরা গা ঢাকা দিয়েছে, তাদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে বলেও উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আ. লীগ অফিসে ঢুকে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৩:৪৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯