ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হালান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে সিটির শুভসূচনা Logo বাঁধনের ওপর হামলায় ফুঁসছে শোবিজ Logo হুথিদের কাছ থেকে দুই এলাকার নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী Logo বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ Logo হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার Logo ঠিকাদারদের কাছে যিনি “মিস্টার ফাইভ পার্সেন্ট” গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতির আমলনামা Logo তেজগাঁওয়ের বিটিসিএলে যুবক হত্যাকাণ্ডে অঙ্গীভুত আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন Logo রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

ফাইনালে নেই সাকিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০১৯ ২৭৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |

যা ধারণা করা হচ্ছিল তাই হলো। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেই বাংলাদেশ দলের অন্যতম সেরা পারফরর্মার সাকিব আল হাসান। তার জায়গায় একাদশে ঢুকেছেন মোহাম্মদ মিঠুন।

বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করার সময় পিঠের মাংশপেশীতে টান পেয়ে মাঠ ছাড়েন সাকিব। প্রথমে টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে বলা হয়েছিল সাকিবের চোট গুরুতর কিছু নয়। তবে ফাইনালের দেশসেরা এই অলরাউন্ডারের খেলা নিয়ে নিশ্চিত কিছু বলা হয়নি তখন।

শেষ পর্যন্ত ফাইনালে সাকিবকে না খেলানোরই সিদ্ধান্ত নিল টিম ম্যানেজম্যান্ট। সামনে বিশ্বকাপ বলে দেশসেরা এই অলরাউন্ডারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি তারা। তার জায়গায় দলে ঢুকেছেন মিঠুন।

এ নিয়ে টানা তৃতীয় ফাইনালে সাকিবকে ছাড়াই খেলতে হচ্ছে টাইগারদের। এর আগে গতবছর ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ এবং আবুধাবিতে এশিয়া কাপের ফাইনালেও ছিলেন না সাকিব।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফাইনালে নেই সাকিব

আপডেট সময় : ০৩:৫৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০১৯