ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

গ্রাম্য সালিশে বাবাকে দিয়ে জুতাপেটা, লজ্জায় স্কুলছাত্রের আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯ ১৯৪ বার পড়া হয়েছে

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি;

রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করার অপরাধে গ্রাম্য সালিশে বাবাকে দিয়ে জুতাপেটা করানোয় লজ্জায় এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

নিহতের তার নাম জসিম উদ্দিন (১৫)। সে উপজেলার সাহাব্দিপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে ও পিরিজপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে উপজেলার সরমংলা খাড়ির পাশে র্নিজন এলাকায় একটি গাছে তার লাশ ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, পিরিজপুর এলাকার এক স্কুলছাত্রীর সঙ্গে জসিমের প্রেমের সম্পর্ক ছিল। বুধবার রাত সাড়ে ৮টার দিকে পিরিজপুর এলাকার মাঠে তারা দুজন দেখা করে। তখন স্থানীয়রা তাদের একটি বাড়িতে আটকে রাখে। পরে রাতেই গ্রাম্য সালিশ বসানো হয়। সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রফিকুল ইসলাম জসিমের বাবাকে দিয়ে তাকে জুতাপেটা করান। এরপর আর রাতে বাড়ি ফেরেনি জসিম। ধারণা করা হচ্ছে, লোকলজ্জায় রাতেই সরমংলা খাড়ির পাশের একটি গাছে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে।

ইউপি সদস্য রফিকুল ইসলাম সালিশ বৈঠক করার কথা স্বীকার করেছেন। তবে সেখানে জসিমকে জুতাপেটা করার বিষয়ে জানতে চাইলে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের বাবার সঙ্গে কথা হচ্ছে। সব বিষয় জেনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্তের জন্য জসিমের লাশ রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গ্রাম্য সালিশে বাবাকে দিয়ে জুতাপেটা, লজ্জায় স্কুলছাত্রের আত্মহত্যা

আপডেট সময় : ১০:৩৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯