ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

স্ত্রীর পরকীয়া প্রেমিককে গাছে বেঁধে বেধড়ক মারপিট (ভিডিও)

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯ ১৮৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক;
বিবাহিত নারীকে নিয়ে পালিয়ে যাওয়ার অপরাধে পরকীয়া প্রেমিক যুবক ও তার দুই বোনকে গাছে বেঁধে কয়েক ঘণ্টা ধরে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ধার জেলার অর্জুন কলোনি এলাকায়। মারধরের শিকারদের মধ্যে একজন শিশুও রয়েছে।

নারীকে নিয়ে পালিয়ে যেতে ভাইকে সহায়তা করার কারণে ওই শিশু ও তার দুই বোনকে মারধর করা হয়। মাধররের এ ঘটনা দাঁড়িয়ে দেখেছেন শত শত মানুষ; কিন্তু কেউই তাদের সহায়তায় এগিয়ে আসেননি।

স্থানীয় পুলিশ বলছে, গত মঙ্গলবার ওই যুবকের সঙ্গে পালিয়ে যান অর্জুন কলোনির এক নারী। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। স্ত্রীর খোঁজ পেতে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেন ওই নারীর স্বামী। পরে ফোনে যোগাযোগ করে তাকে ঘরে ফিরে আসার অনুরোধ জানান তিনি। তারা ফিরে আসার পর, প্রেমিক যুবক ও তার দুই বোনের ওপর হামলা চালান ওই নারীর স্বামী।

গ্রামবাসীদের সঙ্গে নিয়ে তিনজনকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। পালাতে সাহায্য করার অপরাধে বেধড়ক মারপিট করা হয় যুবকের দুই বোনকেও। গাছে বেঁধে চলে তাদের ওপর নির্মম নির্যাতন।

তাদেরকে মারধরের দৃশ্য দাঁড়িয়ে দেখেন শত শত মানুষ। অনেকেই মোবাইল ফোনে ছবি এবং ভিডিও ধারণ করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়েন এক ব্যক্তি। পরে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে।

ভিডিও ভাইরাল হওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। ভিডিও ৯ জনকে শনাক্তের পর তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতোমধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

ভিডিওটি দেখতে ক্লিক করুন এই লিঙ্কে : timesofindia.indiatimes.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

স্ত্রীর পরকীয়া প্রেমিককে গাছে বেঁধে বেধড়ক মারপিট (ভিডিও)

আপডেট সময় : ০৭:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯