ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ফেসবুক প্রেমিক খুঁজতে এসে পুলিশ হেফাজতে কলেজছাত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯ ১৮৮ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি |

ফেসবুকের মাধ্যমে পরিচয়। পরিচয় থেকে প্রেম। এরপরে প্রেমিককে খুঁজতে টাঙ্গাইলের কলেজছাত্রী মারিয়া আক্তার মুন্নি এখন পটুয়াখালীর কলাপাড়া থানা হেফাজতে।

সোমবার রাতে উপজেলার পাখিমারা এলাকা থেকে এ তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।

মারিয়া আক্তার মুন্নির বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পাইকাল গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রেমিকের খোঁজে সোমবার পটুয়াখালীর কলাপাড়ায় আসেন মুন্নি। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা এলাকায় এসে ফেসবুকে প্রেমিক সজিবকে খুঁজতে থাকেন। কিন্তু সজিবকে খুঁজে পেলেও তিনি গা-ঢাকা দেন।

ফেসবুক প্রেমিক সজিব উপজেলার মহিপুরের সিরাজের ছেলে। সজিব বিবাহিত, তার সন্তান রয়েছে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, মুন্নির অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফেসবুক প্রেমিক খুঁজতে এসে পুলিশ হেফাজতে কলেজছাত্রী

আপডেট সময় : ০৩:৪৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯