ঢাকা ০১:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ভোলায় মাদক ব্যবসায়ী কর্তৃক সাংবাদিক মারধর, মামলা নিতে ওসির বাহানা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০১৯ ২০৩ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধিঃ
ভোলায় মাদক ব্যবসায়ী কর্তৃক গুরুতর আহত সাংবাদিকের লিখিত অভিযোগ গ্রহণ না করে বারবার উপজেলা চেয়ারম্যানের সাথে বসে সমোঝোতার অনুরোধ করেছেন বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ম. এনামুল হক।
ঘটনার তিনদিন অতিবাহিত হলেও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা নিচ্ছে না বলে ওসির বিরুদ্ধে অভিযোগ করেন ভুক্তভোগী দৈনিক দিগন্তর পত্রিকার সাংবাদিক মাসুদ রানা।

উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক মাসুদ রানা বলেন বারবার ওসির কাছে অভিযোগ দিলেও তিনি তা আমলে নিচ্ছেন না। বরঞ্চ মাদক ব্যবসায়ীর সাথে চেয়ারম্যানকে নিয়ে বসে সমোঝোতার কথা বলছেন ওসি ম. এনামুল হক।

ওসি এনামুল হক সকালের সংবাদকে বলেন, বিষয়টি স্থানীয় ভাবে সমঝোতার চেষ্টা করা হয়েছে তা না হলে হয়তো আজই মামলা নিয়ে নিবো।

উল্লেখ্য ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক দিগন্তর পত্রিকার স্থানীয় সংবাদকর্মী মাসুদ রানা প্রাক্তন ইউপি সদস্য মাদক ব্যবসায়ী জাকিরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাই ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে গত ৮ মে বোরহান উদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের বৈদ্দের পোল নামক এলাকায় তার (মাসুদ রানা) মটর সাইকেলের গতিরোধ করে প্রকাশ্যে মার ধর করে গুরুতর আহত করে। অতঃপর তার মটর সাইকেল, ক্যামেরা ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী মাসুদ রানা। এ ঘটনায় বিচার না পেয়ে জেলা পুলিশ সুপার বরাবর মাসুদ রানাসহ জেলার কয়েকজন সাংবাদিক সুষ্ঠু বিচারের দাবিতে আবেদন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভোলায় মাদক ব্যবসায়ী কর্তৃক সাংবাদিক মারধর, মামলা নিতে ওসির বাহানা!

আপডেট সময় : ১১:০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০১৯