ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বাগেরহাটে আশ্রয়কেন্দ্র ছাড়ছে মানুষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯ ২০৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
শনিবার দুপুরের পর থেকে উপকূলীয় জেলা বাগেরহাটের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। মোংলা বন্দরের ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে ফেলা হয়েছে। উপকূলীয় এলাকা বিশেষ করে শরণখোলা ও মোংলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে শুক্রবার রাতে আশ্রয় নেয়া শত শত পরিবার বাড়ি ফিরেছে। রাত থেকে বন্ধ থাকা বিদ্যুৎ সংযোগও দেয়া হচ্ছে অনেক এলাকায়।

তবে শরণখোলা উপজেলার ৩৫/৩ বেড়িবাঁধ দিয়ে শুক্রবার ও শনিবার জোয়ারের পানি ঢোকা অব্যাহত থাকায় সেখানকার তিন গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছে। নদীতে ভাটা হলে জোয়ারের পানির চাপ খানিকটা কমে যাবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

মোংলা বন্দরের হারবার মাস্টার মো. নুরুল হুদা শনিবার বিকেলে জানান, ঘূর্ণিঝড় ফণীর প্রভাব কেটে যাওয়ায় বন্দরের ৭ নম্বর বিপদ সংকেত নামানো হয়েছে। তবে এখনও ৩ নম্বর সংকেত জারি রয়েছে। ছোট ছোট জাহাজ থেকে পণ্য ওঠানামার কাজও শুরু হয়েছে। বন্দরের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে।

বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার জানান, প্রাকৃতিক দুর্যোগ কেটে গেছে। এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে বাগেরহাটে। শরণখোলায় ভেঙে যাওয়া বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত স্থান দ্রুত মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেয়া হয়েছে । তার যত দ্রুত সম্ভব সেটি মেরামত করবে।

এদিকে ঘূর্ণিঝড় ফণীর প্রভাব কেটে গেলেও বাগেরহাটের আকাশ জুড়ে মেঘ রয়েছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। তবে গোবরদিয়া ডেমা এলাকার কিছু অংশ এখনও অন্ধকারে রয়েছে।

এ বিষয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. এর নির্বাহী প্রকৌশলী পলাশ কান্তি ঘোষ জানান, দুপুরের আগেই বাগেরহাটের অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এছাড়া গোবরদিয়া ও ডেমা এলাকার বেশ কিছু এলাকায় তার ছিঁড়ে যাওয়ায় সেগুলো মেরামত করে বিদ্যুৎ লাইন সচল করতে কাজ করা হচ্ছে। সন্ধ্যার আগেই ওই সব এলাকায় বিদ্যুৎ স্বাভাবিক হয়ে আসবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাগেরহাটে আশ্রয়কেন্দ্র ছাড়ছে মানুষ

আপডেট সময় : ০৫:৩৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯