ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র আ.লীগের সভায় উত্তেজনা, সিদ্ধান্ত ছাড়াই মুলতবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:২২ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯ ২৪৬ বার পড়া হয়েছে

প্রবাস ডেস্ক;
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি জ্যাকসন হাইটস্থ নিউইয়র্কের পালকী সেন্টারে দেশটির আ.লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এ সভা হয়।

সভার শুরুতেই সিকিউরিটি দিয়ে আইডি ও নামের তালিকা দেখে প্রবেশে বাধা দেয়ার অভিযোগ আনা হয়। এ ছাড়া সেখানে ধাক্কাধাক্কি, হুমকি-পাল্টা হুমকির অভিযোগ আনেন নেতাকর্মীরা।

আলোচনার শুরুতেই সভার এজেন্ডা ও মিটিং ডাকার বৈধতা নিয়ে গঠনতান্ত্রিক ব্যাখ্যা দাবি করে সভাপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। ইতোপূর্বে দুটি কার্যকরী সভা মুলতবি ঘোষণা করা হয়েছে। কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়া এটিও কেন মুলতবি ঘোষণা করা হবে? কেন সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের এজেন্ডা নেই তা জানতে চাওয়া হয়।

বর্তমান কমিটির মেয়াদ শেষ হলেও কোন ক্ষমতাবলে শূন্যপদ পূরণ হবে না জানতে চান সদস্যরা। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশনা থাকা সত্ত্বেও ক্ষমতা আঁকড়ে ধরার এই হীন প্রচেষ্টা বন্ধের দাবি জানানো হয়।

সভায় দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তেজনা বিরাজ করে। এ ছাড়া কোনো সিদ্ধান্ত ছাড়াই সভাপতি সভা মুলতবি ঘোষণা করেন বলে অভিযোগও আসে। রমজান ও ঈদের পর পুনরায় সভা ডাকার আহ্বান করে নেতাকর্মীরা। বলা হয়, আগামী সেপ্টেম্বর শেখ হাসিনার উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি করার আহ্বান জানানো হয়।

৮ বছর পরে এসে পদ-পদবীর প্রলোভন দেখিয়ে ও অর্থের বিনিময়ে কমিটিতে অন্তর্ভুক্তি এবং পদোন্নতি মেনে নেয়া হবে না বলে বক্তারা কঠোর হুঁশিয়ারি দেন। গত এক বছরে পর পর তিনটি কার্যকরী কমিটির সভা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হওয়ায় অধিকাংশ নেতাকর্মী হতাশা ব্যক্ত করেন।

এ বিষয়ে বিবৃতি দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি, বশারত আলী, সাংগঠনিক সম্পাদক চন্দন দত্ত আব্দুর, সাংগঠনিক সম্পাদক রহিম বাদশা, আইন সম্পাদক, অ্যাডভোকেট শাহ মো. বকতিয়ার আলী, দফতর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, জনসংযোগ সম্পাদক কাজী কয়েস আহমেদ, শিক্ষা সম্পাদক এম.এ. করিম জাহাঙ্গীর।

এ ছাড়া মানবাধিকার সম্পাদক মেজবা আহমেদ, শিল্প ও বানিজ্য সম্পাদ ফরিদ আলম, সদস্য, শরীফ কামরুল আলম হীরা, সদস্য কায়কোবাদ খাঁন, সদস্য আসাফ মাসুক,সদস্য গাজী মোহাম্মদ আলী লিটু, সদস্য ইলিয়ার রহমান, সদস্য হোসেন রানা, সদস্য কামাল আহমেদ, সদস্য সাজু আহমেদ ও সদস্য, আব্দুস শহিদ দুদু প্রমুখ বিবৃতি দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

যুক্তরাষ্ট্র আ.লীগের সভায় উত্তেজনা, সিদ্ধান্ত ছাড়াই মুলতবি

আপডেট সময় : ০৫:৩৩:২২ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯