ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হালান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে সিটির শুভসূচনা Logo বাঁধনের ওপর হামলায় ফুঁসছে শোবিজ Logo হুথিদের কাছ থেকে দুই এলাকার নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী Logo বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ Logo হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার Logo ঠিকাদারদের কাছে যিনি “মিস্টার ফাইভ পার্সেন্ট” গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতির আমলনামা Logo তেজগাঁওয়ের বিটিসিএলে যুবক হত্যাকাণ্ডে অঙ্গীভুত আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন Logo রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

নিজ বাড়িতে আশ্রিত শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯ ৩৩৫ বার পড়া হয়েছে

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা;
মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় এলাকায় আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে ওই স্কুলছাত্রী নানা বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়। ধর্ষণের শিকার ওই ছাত্রী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি ফেরার পথে একই গ্রামের জলিল হাওলাদারের ছেলে হাফিজুল হাওলাদার (২৮) ওই স্কুলছাত্রীকে রাস্তার পাশে নিয়ে ধর্ষণ করে। এ সময় স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। এ সময় ধর্ষক পালিয়ে যায়।
শিশুটিকে গুরুতর আহত অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।

এলাকার ইউপি মেম্বার আবুল কালাম জানান, শিশুটির পরিবার দীর্ঘদিন যাবত ধর্ষক হাফিজুরদের বাড়িতে আশ্রিত হিসেবে বসবাস করে আসছে।

রাজৈর থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান মিয়া বলেন, ধর্ষক হাফিজুল হাওলাদারকে শুক্রবার বিকেল চারটার গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নিজ বাড়িতে আশ্রিত শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

আপডেট সময় : ০৮:২৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯