ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ধর্ষণে প্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, কারাগারে গৃহশিক্ষক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯ ১৯৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
মানিকগঞ্জের দৌলতপুরে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে একেএম চাঁন মিয়া নামে এক গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার বিবরণে জানা গেছে, দৌলতপুর সদর উপজেলার এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে (৩০) মাত্র দেড় মাস আগে বিয়ে দেয়া হয়। কয়েক দিন আগে ওই নারী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার ডাক্তারি পরীক্ষা করা হয়। এতে ওই নারী ৫ মাসের অন্তঃসত্ত্বা থাকার বিষয়টি প্রকাশ পায়। পরে ওই নারী তার পরিবারকে জানান ৫ মাস আগে গ্রামের গৃহশিক্ষক একেএম চাঁন মিয়া তাকে প্রতিবন্ধী ভাতা দেয়ার কথা বলে দুই দিন ধর্ষণ করে। বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে হুমকি দেয়া হয়েছিল।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সুনীল কুমার কর্মকার জানান, প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় তার মা বাদী হয়ে বুধবার একটি মামলা করেন। ওই রাতেই আসামিকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ধর্ষণে প্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, কারাগারে গৃহশিক্ষক

আপডেট সময় : ১০:৪৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯