ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ইজারার টাকা নিয়ে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯ ২২১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জীরতলী বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মাসুদ চৌধুরী, হৃদয় ও আরাফতসহ পাঁচজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মাসদ চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক। এছাড়া অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ মোল্লা জানান, বাজারের ইজারার টাকা তোলাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলন এবং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি দেলওয়ার হোসেন বাদশার সমর্থকেদের মধ্যে এ সংঘর্ঘের ঘটনা ঘটেছে। দীর্ঘদিনই তাদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছে বলেও জানান তিনি।

হাসপাতালে আহতরা জানান, যুবলীগ নেতা মাসুদ চৌধুরী জীরতলী বাজারের ইজারা নিয়েছে। কিন্তু চেয়ারম্যান এ ইজারা মানতে রাজি হয়নি। আজ রাতে বাজারে ইজারার টাকা তুলতে গেলে চেয়ারম্যান বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় চেয়ারম্যান তার শর্টগান থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে সংঘর্ষ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ইজারার টাকা নিয়ে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

আপডেট সময় : ০১:০০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯