ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

কারাগারে আসামিকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯ ১৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক |
কারাগারের ভেতরে এ্যাড. পলাশ কুমার রায় (৩৭) নামে এক আসামিকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার শরীরের ৪৭ শতাংশ পুড়ে গেছে।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পঞ্চগড় জেলা কারাগারে। তবে কারা কর্তৃপক্ষের দাবি, তিনি নিজেই নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।

শনিবার রাতে বার্ন ইউনিটের অবজারভেশন ইউনিটে চিকিৎসাধীন পলাশ জানান, অসুস্থ হওয়ায় কারা হাসপাতালে ভর্তি করা হয় আমাকে। সেখানে গত ২৫ মার্চ এসবি পরিচয়ে ৩ জন লোক এসে ছবি তুলে নিয়ে যায়। শুক্রবার সকাল ১১ টার দিকে পুনরায় দুজন লোক তার কাছে আসে এবং কারা হাসপাতালের এক নম্বর ওয়ার্ডের টয়লেটের পাশে নিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। পরে তাকে কারা কর্তৃপক্ষ হাসপাতালে ভর্তি করে।

পঞ্চগড় জেলা কারাগারের জেলার মুশফিকুর রহমান জানান, গত ২৬ মার্চ পলাশ রায়কে কারাগারে আনা হয়। তার পায়ের সমস্যার কারণে তাকে কারা হাসপাতালে ভর্তি রাখা হয়। শুক্রবার তাকে পঞ্চগড় থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল। সেখানে রোববার তার মামলার হাজিরা ছিল। কিন্তু সকালে হঠাৎ টয়লেটের পাশে গিয়ে তিনি নিজের পরনে ট্রাউজারে আগুন ধরিয়ে দেন। পরে কারারক্ষীরা তাকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসক জানান, পলাশের শরীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাকে অবজারভেশনে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কারাগারে আসামিকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ

আপডেট সময় : ১১:৩৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯