ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মোহাম্মদপুরের ‘কিলার মোহন’ অস্ত্রসহ নারায়ণগঞ্জে আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯ ২৫০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি |
রাজধানীর মোহাম্মদপুরের তালিকাভুক্ত সন্ত্রাসী মোহনকে অস্ত্রসহ আটক করেছে নারায়ণগঞ্জের পুলিশ।

বৃহস্পতিবার রাত ৮টায় সদর উপজেলার ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুরের শৈলকুড়াস্থ আক্তার হোসেনের বালুরঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় মোহনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ।

আটক মোহন পটুয়াখালি বাউফল নমলা এলাকার মৃত মজিদ মিয়ার ছেলে এবং রাজধানীর মোহাম্মদপুর চৌরাস্তা এলাকার নবাব মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তিনি মোহাম্মদপুর এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী এবং কিলার মোহন নামে পরিচিত বলে পুলিশ জানিয়েছে।

ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, মোহন অস্ত্রটি নিয়ে পটুয়াখালির বাউফল যাচ্ছিলেন। তিনি ঢাকার মোহাম্মদপুর থেকে ফতুল্লা লঞ্চঘাট দিয়ে তার গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক ব্যবহার করেন। গোপন সংবাদের ভিত্তিতে দাপা শৈলকইড়া এলাকা থেকে ফতুল্লা থানা পুলিশ তাকে আটক করে। তার নেতৃত্বেই পুলিশ এ অভিযান চালায়।

ওসি আসলাম হোসেন আরও জানান, মোহনের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। তার সম্পর্কে খোঁজখবর নিতে মোহাম্মদপুর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি ওই থানার তালিকাভুক্ত সন্ত্রাসী এবং কিলার মোহন নামে পরিচিত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

তবে মোহন কী উদ্দেশ্যে গুলিভর্তি অস্ত্রটি বহন করে নিয়ে যাচ্ছিলেন, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মোহাম্মদপুরের ‘কিলার মোহন’ অস্ত্রসহ নারায়ণগঞ্জে আটক

আপডেট সময় : ০৪:৩৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯