ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

পার্লারের প্রসাধনীর মেয়াদ নেই, মাছে মেশানো হচ্ছে রং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯ ২৮৭ বার পড়া হয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট, চট্টগ্রাম: নগরের বিভিন্ন স্থানে তদারকিমূলক অভিযানে ভোক্তাদের সঙ্গে নানাভাবে প্রতারণার প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বিউটি পার্লারের প্রসাধনীর মেয়াদ নেই, সাগরের মাছে মেশানো হচ্ছে ক্ষতিকর রং, আয়োডিনহীন লবণ ব্যবহার, হোটেলের নোংরা পরিবেশসহ অনেক বিষয় উঠে এসেছে অভিযানে।

সোমবার (১৫ এপ্রিল) এসব অপরাধে ৯টি প্র‌তিষ্ঠান‌কে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় ৭৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ধ্বংস করা হয়েছে মেয়াদোত্তীর্ণ প্রসাধনী, কৃ‌ত্রিম রং দেওয়া মাছ, বা‌সি খাবার, আ‌য়ো‌ডিনহীন লবণ, ব্যবহৃত কাগ‌জে তৈরি খাবা‌রের প্যাকেট ইত্যাদি।

অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপ প‌রিচালক প্রিয়াংকা দত্ত, সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার, সহকারী প‌রিচালক (মে‌ট্রো) বিকাশ চন্দ্র দাস ও জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এসব অভিযানে নেতৃত্ব দেন।

মুহাম্মদ হাসানুজ্জামান বাংলানিউজকে জানান, বা‌য়ে‌জিদ থানার অ‌ক্সি‌জেন বাজা‌রে রংমিশিয়ে মাছ বিক্রির অপরাধে চৌধুরী কমপ্লেক্স বাজারের খোকনের মাছের দোকানকে ৫ হাজার, রবির মাছের দোকানকে ১০ হাজার, মামুনের মাছের দোকানকে ৫ হাজার, খলিল সওদাগ‌রের মাছের দোকানকে ৫ হাজার এবং কামাল পাশা সওদাগ‌রের মাছের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ই‌পি‌জেড থানাধীন তানিছা বিউ‌টি পারলার‌কে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদহীন কসমেটিকস ব্যবহার করায় আড়াই হাজার টাকা, স্মার্ট বিউটি পারলারকে ২ হাজার টাকা জরিমানা ক‌রা হয়।

বন্দর থানার ৩ নম্বর জে‌টি গেট এলাকার হো‌টেল নূর এ আজমির‌কে নোংরা প‌রি‌বে‌শে খাদ্যদ্রব্য উৎপাদন করায় ২০ হাজার টাকা, ভোক্তার অ‌ভি‌যো‌গের প্রে‌ক্ষি‌তে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডবলমু‌রিং থানার বাদামতলী মোড়ের আগ্রাবাদ কু‌লিং কর্নার‌কে আ‌য়ো‌ডিনহীন খোলা লবণ ও অননু‌মো‌দিত সস ব্যবহার করায় ১০ হাজার টাকা জ‌রিমানা এবং প্রায় ৫ লিটার সস ও ১০ কি‌লোগ্রাম লবণ ধ্বংস করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পার্লারের প্রসাধনীর মেয়াদ নেই, মাছে মেশানো হচ্ছে রং

আপডেট সময় : ১১:১৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০১৯