ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যে কারণে মুখের চেয়ে ঘাড় বেশি কালো দেখায় Logo টিনএজার ছেলেকে যে কথাগুলো বলবেন না Logo সাংবাদিকতায় আসতে হলে সুনির্দিষ্ট প্রশিক্ষণ থাকা উচিত: তথ্য প্রতিমন্ত্রী Logo মাদ্রিদে প্রবাসী ক্রিকেটারদের নিয়ে মতবিনিময় ও নৈশভোজ Logo পাশে দাঁড়িয়ে শাহরুখ, বাংলায় কিং ছবির সংলাপ বলে সুপারহিট নীল ভট্টাচার্য Logo ২০ বছর পর কিশোরদের জন্য অভিভাবক নিয়ন্ত্রণ সুবিধা আনল এক্স Logo অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, মূল্যস্ফীতি নেমেছে ৮.২৭ শতাংশে: অর্থমন্ত্রী Logo পরাজিত শক্তি পালিয়েও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি: রিজভী Logo গত ১৭ বছরে শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলেছে : শিক্ষামন্ত্রী Logo বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

মাদ্রিদে প্রবাসী ক্রিকেটারদের নিয়ে মতবিনিময় ও নৈশভোজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

প্রবাস ডেস্ক : স্পেনের মাদ্রিদে বসবাসরত ক্রিকেটারদের নিয়ে একটি মতবিনিময় সভা ও নৈশভোজের আয়োজন করা হয়েছে, যেখানে ক্রিকেটের উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

স্পেনের মাদ্রিদে বসবাসরত সব ক্রিকেটারকে নিয়ে মতবিনিময়, আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ী আবদুস সোবহানের উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে মাদ্রিদের বাঙালি-অধ্যুষিত লাভাপিয়েস এলাকার গ্রাম বাংলা রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রিদে বসবাসরত বিভিন্ন পর্যায়ের ক্রিকেটারদের পাশাপাশি মাদ্রিদ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ক্রিকেটারদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি মাদ্রিদে ক্রিকেটের ভবিষ্যৎ উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় হয়।

বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যবসায়ী আবদুস সোবহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তরুণ ক্রিকেটার ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক ক্রীড়া সম্পাদক আবু বক্কর তামিম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, আল মামুন, সাবেক সিনিয়র সহসভাপতি আল আমিন মিয়া, ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি, চাঁদপুর জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি জাকির হোসেন, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান প্রমুখ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন কমিউনিটি ব্যক্তিত্ব সোহেল আহমদ সামছু, রমিজ উদ্দিন, আব্বাস উদ্দিন, আবদুল মোতালেব বাবুল, সাঈদ মিয়া, এইচ এম দবির তালুকদার, ইফতেখার আলম, আশরাফুল ইসলাম, রুবেল সামাদ, হাফিজ মিয়া, কাউসার হোসেন টিপু, বদরুল কামালী, সাইফুল মুন্সি, ছানুর মিয়া ছাদ, কাজী জসিম, মানিক ব্যাপারীসহ অন্যান্য নেতারা।

ক্রিকেটারদের মধ্যে বক্তব্য দেন সাঈদ আনোয়ার, কামিল আহমেদ সুবেল, পলাশ আহমেদ ও রেজওয়ান আহমেদ।

বক্তারা মাদ্রিদে ক্রিকেটের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে এমন উদ্যোগ গ্রহণের জন্য ব্যবসায়ী আবদুস সোবহানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মাদ্রিদে প্রবাসী ক্রিকেটারদের নিয়ে মতবিনিময় ও নৈশভোজ

আপডেট সময় : ১১:৫৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬