ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে Logo ১ ডিসেম্বর সমাবেশ করবে বিএনপি, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী Logo মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার Logo প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ‘মানুষের জীবন নিয়ে খেলা করেছেন জিয়াউল’, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের Logo ৬৪ জেলার তরুণদের বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার Logo সরকারি সহায়তায় ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় সাভারের বন্ধ ট্যানারি Logo স্পিকারের সম্মানে নৈশভোজের আয়োজন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী Logo গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগের তাণ্ডবের প্রতিবাদে জাতীয়তাবাদী লেখক ফোরামের প্রতিবাদ সমাবেশ ও কবিতা পাঠ Logo বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জামায়াতের

শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব কে এম সাখাওয়াত মুন, মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন।

অপর আসামিরা হলেন- মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন ও আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসউদুর রহমান।

ওই আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে মামলার ঘটনায় আসামিদের জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখা প্রয়োজন। তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদনও পাঠানো হচ্ছে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে লালমাটিয়া মহিলা কলেজের সামনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ,যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নারী ও পুরুষ সদস্য একটি মিছিল বের করেন। এসময় স্থানীয় লোকজন আসামিদের আটক করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ তাদের হেফাজতে নেয়।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা ঘটনাস্থলে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানার প্রদর্শন এবং সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেওয়ার সময় আটক হন। এ সময় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে

আপডেট সময় : ০৭:৫০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬