ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে Logo ১ ডিসেম্বর সমাবেশ করবে বিএনপি, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী Logo মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার Logo প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ‘মানুষের জীবন নিয়ে খেলা করেছেন জিয়াউল’, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের Logo ৬৪ জেলার তরুণদের বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার Logo সরকারি সহায়তায় ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় সাভারের বন্ধ ট্যানারি Logo স্পিকারের সম্মানে নৈশভোজের আয়োজন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী Logo গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগের তাণ্ডবের প্রতিবাদে জাতীয়তাবাদী লেখক ফোরামের প্রতিবাদ সমাবেশ ও কবিতা পাঠ Logo বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জামায়াতের

‘মানুষের জীবন নিয়ে খেলা করেছেন জিয়াউল’, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। প্রসিকিউশনের যুক্তিতর্কের সমাপনী বক্তব্যে তিনি মন্তব্য করেন, ‘নিজ দেশের মানুষের জীবন-মৃত্যুকে খেলার মতো নিয়েছিলেন জিয়াউল আহসান।

আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশন পক্ষে তৃতীয় দিনের (আর্গুমেন্ট) যুক্তি উপস্থাপন শেষে সমাপনী বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল।

গতকাল এই মামলায় দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর বলেন, এ মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া জিয়াউল আহসানকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত) ঘোষণা করেছিলেন। এ কারণে তিনি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারতেন না। এ ধরনের মানুষকে পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করে দেওয়া উচিত।

তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।

চিফ প্রসিকিউটরের যুক্তি উপস্থাপনের সময় অপর প্রসিকিউটর ও আসামি পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

আর এই মামলার যুক্তি উপস্থাপনটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন বিটিভি)।

এই মামলায় প্রথম দিনের যুক্তি উপস্থাপনে জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েস ও এই মামলার আরেক সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দি উপস্থাপনের মাধ্যমে জিয়াউল আহসানের গুম খুনের নির্মমতার চিত্র গতকাল তুলে ধরেন চিফ প্রসিকিউটর।

সেই সাথে এই মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি উপস্থাপন করে সেনা বাহিনীতে জিয়াউল আহসানের বেপরোয়া কর্মকাণ্ড তুলে ধরা হয়।

প্রথম দিনের যুক্তি উপস্থাপনের একপর্যায়ে চিফ প্রসিকিউটর ট্র্যাইব্যুনালকে বলেন, আমি আমার ৩৮ বছরের আইন পেশার জীবনে তিন খুন, সাত খুন, বিডিআর বিদ্রোহের মামলা সহ নির্মম ও ভয়াবহ অনেক মামলা অপরাধী দেখেছি। কিন্তু জিয়াউল আহসানের মতো এরকম ‘মনস্টার’ কাউকে দেখিনি। তার নির্মমতার বর্ণনা দিতে গেলে গা শিউরে ওঠে। রক্ত যেন গায়ে না লাগে সেজন্য বালিশ ঠেকিয়ে মাথায় গুলি করে হত্যা করা।

হত্যার পর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে মরদেহে নদীতে ফেলে দেয়া।

সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সহ জিয়াউল আহসানের নেতৃত্বে নির্মম ও নৃশংস হত্যার সব ঘটনা ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর।

এ মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে আজ ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিচারকাজে অংশ নিয়েছেন। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে গুমের অভিযোগে হওয়া মানবতাবিরোধী অপরাধের প্রথম এই মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌছাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘মানুষের জীবন নিয়ে খেলা করেছেন জিয়াউল’, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের

আপডেট সময় : ০৩:১৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬