ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ Logo সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রী Logo রাজধানী থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার Logo আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই : রাফি Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ পরীক্ষা স্থগিতের খবরটি ভুয়া Logo কেড়ে নেওয়া শিরোপা ফিরে পেল সেনেগাল Logo কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৫ Logo কুমিল্লায় একদিনে নিষিদ্ধ সংগঠনের ৩০ সদস্যসহ আটক ১৮১ Logo সাতক্ষীরায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‌্যালি Logo গুম-খুনের মামলায় যুক্তিতর্কে অংশ নিতে ট্রাইব্যুনালে অ্যাটর্নি জেনারেল

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সকল নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা সমুন্নত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

আজ রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে UN Women আয়োজিত 16 Days of Activism Against Gender-Based Violence শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে নারীরা তাদের প্রাপ্য সম্মান পাবে।

নির্যাতনের শিকার নারী ও শিশু দ্রুত আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ইতোমধ্যে সমাজকল্যাণ, নারী ও শিশু বিষয়ক এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। বলেন, ‘এতে ভুক্তভোগীরা সকল সেবা পান।
‘
তিনি আরো বলেন, ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সকলের সমন্বিত প্রচেষ্টাতেই এই সমস্যা সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

আপডেট সময় : ০৩:০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬