ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ছোট ভায়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯ ২৫৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি; নাটোরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে আহত বড় ভাই দুলাল হোসেন (৪৭) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই আরিফ হোসেনকে (৩৫) আটক করা হয়েছে। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুলাল হোসেনের মৃত্যু হয়।

এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রাামের লোকজন দুলালের ছোট ভাই আরিফ হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহত দুলাল ও আটক আরিফ সদর উপজেলার দস্তানাবাদ মাঝিপাড়া গ্রামের মৃত মুনছুর রহমানের ছেলে।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, গত মঙ্গলবার দুপুরে দুলাল হোসেন ও আরিফ হোসেনের ছেলে-মেয়েদের মধ্যে কথা কাটাকাটি থেকে মারামারির ঘটনা ঘটে। এতে ছোট ভাই আরিফ ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে বড় ভাই দুলালকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওই দিনই প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে দুলাল মারা যান।

ওসি বলেন, মৃত্যুর খবর পেয়ে স্থানীয় লোকজন আরিফকে আটকে করে ৯৯৯- কল করে খবর দেয়। পরে শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরিফকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ছোট ভায়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

আপডেট সময় : ০৩:৩৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯