ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাসের সমস্যা ভেবে হার্ট অ্যাটাকের ৪টি নীরব সংকেত অবহেলা করলেই বিপদ Logo এবার জুলাই হত্যা মামলায় কারাগারে আওয়ামী লীগের সাবেক এমপি Logo বঙ্গভবনের সিংহ পুকুরের মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন : মীর শাহে আলম Logo নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা বললেন মেসি! Logo আফগানিস্তানের ১০ স্থানে বিমান ও ড্রোন হামলা পাকিস্তানের Logo রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই: প্রধানমন্ত্রী Logo ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

এবার জুলাই হত্যা মামলায় কারাগারে আওয়ামী লীগের সাবেক এমপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে জননী কুরিয়ার সার্ভিসের কর্মচারী রাজু আহমেদ হত্যা মামলায় নেত্রকোনা-১-এর সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মোশতাক আহমেদ রুহীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. জাহিদুল ইসলাম কবির আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এর আগে গতকাল বিকেলে তাকে রাজধানীর মোহাম্মদপুর থানার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিন আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ আসামির জামিন বাতিল চেয়ে আটক রাখার পক্ষে শুনানি করেন।

অপরদিকে আসামিপক্ষে মোস্তাফিজুর রহমান তালুকদার দিপুসহ অন্যান্য আইনজীবীরা তার জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ ও আটক রাখার আবেদন অনুযায়ী, ২৪ এর জুলাই আন্দোলনে মোহাম্মদপুরে জননী কুরিয়ার সার্ভিসের সামনে আন্দোলন দেখারত অবস্থায় গুলিবিদ্ধ হন ভুক্তভোগী রাজু আহমেদ। পরে ঢাকা মেডিক্যালে চিকিৎসারত অবস্থায় মারা যাওয়ার পরে রাজুর পিতা মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন।

ওই মামলায় তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে সাবেক এ এমপিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানান তদন্ত কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এবার জুলাই হত্যা মামলায় কারাগারে আওয়ামী লীগের সাবেক এমপি

আপডেট সময় : ০৮:৫৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬