ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাসের সমস্যা ভেবে হার্ট অ্যাটাকের ৪টি নীরব সংকেত অবহেলা করলেই বিপদ Logo এবার জুলাই হত্যা মামলায় কারাগারে আওয়ামী লীগের সাবেক এমপি Logo বঙ্গভবনের সিংহ পুকুরের মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন : মীর শাহে আলম Logo নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা বললেন মেসি! Logo আফগানিস্তানের ১০ স্থানে বিমান ও ড্রোন হামলা পাকিস্তানের Logo রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই: প্রধানমন্ত্রী Logo ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

তারাকান্দায় ফিশারীতে বিষপ্রয়োগ ও দুর্ধর্ষ লুটপাট, আহত ১: মামলা প্রত্যাহারের দাবিতে তাণ্ডব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩৫২ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পূর্ব শত্রুতা ও দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে এক ফিশারী ব্যবসায়ীর ওপর হামলা, মারধর, ঘরবাড়ি ভাঙচুর এবং মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। উপজেলার গালাগাঁও ইউনিয়নের মূলাবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী ফিশারী ব্যবসায়ী মোঃ আল আমিন সরকার (৩১) বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনকে অভিযুক্ত করে তারাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মূলাবাড়ী এলাকার মোঃ আক্কাস আলী ওরফে আকাশ মিয়া (৫২), তাওহিদ হোসেন রবিন (৩০), নাজিম উদ্দীন (৫২), গোলাম মোস্তফা (৩৫), ফজলুল হক (৩২), অন্তর মিয়া (২২), সাইদুল ইসলাম ওরফে তুলা মিয়া (৪৬) ও ইউনুছ আলী সরকারের (৫৮) সাথে বাদী আল আমিন সরকারের পারিবারিক ও জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্বে ফিশারীতে বিষ প্রয়োগ ও অন্যান্য ঘটনার জেরে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫:০০ ঘটিকার দিকে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র (দা, লোহার রড, বাঁশ) নিয়ে অনধিকার প্রবেশ করে দায়েরকৃত মামলা তুলে নেওয়ার জন্য আল আমিনকে হুমকি ও গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করলে ০৩ নম্বর আসামি নাজিম উদ্দিন এর হুকুম ও প্ররোচনায় অভিযুক্তরা তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে নীলাফুলা জখম করে। এ আসামিরা আলামিন সরকারের কাছ থেকে থেকে ১৭,০০০ টাকা মূল্যের একটি ইনফিনিক্স মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরবর্তীতে আসামিরা ফিশারীর পাশে থাকা টিনের ঘর ভেঙে তছনছ করে এবং ঘরে থাকা ৩৫ বস্তা মাছের খাদ্য (মূল্য প্রায় ৭৩,৫০০ টাকা), ১টি মাছের অক্সিজেনের বোতল (মূল্য প্রায় ১৮,০০০ টাকা), ১টি সিলিং ফ্যান (মূল্য প্রায় ৩,০০০ টাকা) এবং ২৬,৫০০ টাকা মূল্যের ১টি ২ ঘোড়ার মোটরসহ আনুমানিক ৮০,০০০ টাকা মূল্যের টিনের ঘর লুটপাট করে নিয়ে যায়। হামলা ও লুটপাটে আনুমানিক মোট ২,০০,০০০ (দুই লক্ষ) টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আল আমিনের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা মামলা করলে খুন করে লাশ গুম করা ও ফিশারীতে বিষ দেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এমনকি আকাশ মিয়ার বিরুদ্ধে, গ্রামবাসীদের একাধিক অভিযোগ, নিজের বাগানের অকেজো গাছ কেটে,গ্রামের সাধারণ মানুষকে দোষারোপ ও মিথ্যা মামলা দিয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী আল আমিন জানান, স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনাটির বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকবাসী ও ভুক্তভোগী পরিবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

তারাকান্দায় ফিশারীতে বিষপ্রয়োগ ও দুর্ধর্ষ লুটপাট, আহত ১: মামলা প্রত্যাহারের দাবিতে তাণ্ডব

আপডেট সময় : ১১:৩০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬