ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাসের সমস্যা ভেবে হার্ট অ্যাটাকের ৪টি নীরব সংকেত অবহেলা করলেই বিপদ Logo এবার জুলাই হত্যা মামলায় কারাগারে আওয়ামী লীগের সাবেক এমপি Logo বঙ্গভবনের সিংহ পুকুরের মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন : মীর শাহে আলম Logo নিজের নামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে যা বললেন মেসি! Logo আফগানিস্তানের ১০ স্থানে বিমান ও ড্রোন হামলা পাকিস্তানের Logo রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই: প্রধানমন্ত্রী Logo ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

নিরপেক্ষ তদন্তের দাবি

সরকারি জমি দখল ও চালককে মারধর: তারাকান্দায় আকাশ মিয়ার বিরুদ্ধে ফুঁসছে এলাকাবাসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহের তারাকান্দা:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৪ নং গালাগাঁও ইউনিয়নের মোল্লাবাড়ি গ্রামে আক্কাস আলী ওরফে আকাশ মিয়া নামের এক প্রভাবশালী ব্যক্তির নানা অন্যায়-অত্যাচার ও অপকর্মের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সরকারি জমি দখল, সরকারি কাজে বাধা, কর্মচারীকে প্রহার এবং নিরীহ গ্রামবাসীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে এখন উত্তাল পুরো এলাকা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর বিকেলে সরকারি রাস্তার জমি খননকাজ চলাকালে আকাশ মিয়া বাধা দেন এবং বেকু চালককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদে তিনি ক্ষমা চেয়ে সাময়িক মীমাংসা করলেও পরবর্তীতে ষড়যন্ত্রমূলক পদক্ষেপ নেন। অভিযোগ রয়েছে, রাতে নিজের বাগানের সিসিটিভি ক্যামেরা বন্ধ করে গাছ কেটে উল্টো গ্রামের খেটে খাওয়া মানুষদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করেন।

​এলাকাবাসীর দাবি, আকাশ মিয়ার বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো এবং অপরাধীদের জামিনের জন্য অর্থায়নের ইতিহাসও রয়েছে। এমনকি তার দেওয়া অভিযোগে সাইবার নিরাপত্তা মামলার আসামিসহ নিজ স্বজনদের সাক্ষী বানিয়ে নিরীহ মানুষদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।

প্রভাবশালীদের প্রভাব নয়, বরং নির্ভেজাল প্রমাণের ভিত্তিতে পুরো বিষয়টির নিরপেক্ষ তদন্ত চান ভূক্তভোগী গ্রামবাসী। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন মোলাবাড়ির বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নিরপেক্ষ তদন্তের দাবি

সরকারি জমি দখল ও চালককে মারধর: তারাকান্দায় আকাশ মিয়ার বিরুদ্ধে ফুঁসছে এলাকাবাসী

আপডেট সময় : ০৭:৫১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬