ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রিজভীর নামে নেই কোনো ফেসবুক অ্যাকাউন্ট, ভুয়া আইডি বন্ধে থানায় জিডি Logo জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন Logo ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেফতার, মামলা ৩৯ Logo মুগদায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মুরগি ব্যবসায়ী গ্রেপ্তার Logo রাজধানীতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে স্পিকারের গভীর উদ্বেগ Logo প্রতিরক্ষা শিল্পে সক্ষমতা বৃদ্ধির সম্ভাবনাকে কাজে লাগাতে হবে : বাণিজ্যমন্ত্রী Logo কারিগরি বোর্ডের অধীনে নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু Logo সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার Logo অভিযোগের তদন্তে অব্যাহতি: তবুও ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেফতার, মামলা ৩৯

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে বিভিন্ন অপরাধে ৪৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় মোট ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২০ জন, লালবাগ বিভাগে ৪১ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুর বিভাগে ১৫৬ জন, গুলশান বিভাগে ৫৯ জন, উত্তরা বিভাগে ৫৬ জন এবং গোয়েন্দা বিভাগে ৪ জন রয়েছেন।

অভিযানকালে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড গুলি, চারটি গুলির খোসা, ১০ হাজার ৭১ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ৪৪ গ্রাম হেরোইন, একটি চাইনিজ কুড়াল, একটি হাসুয়া, একটি জিআই পাইপ, একটি মনিটর, একটি সিপিইউ, ছয়টি মোবাইল ফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেফতার, মামলা ৩৯

আপডেট সময় : ০৮:৪১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬