ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

রাঙামাটির কাপ্তাইয়ে বিস্ফোরণে বাবা-ছেলের মৃত্যু

প্রতিনিধি, রাঙ্গামাটি
  • আপডেট সময় : ০২:২৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩ ২৭০ বার পড়া হয়েছে

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বাদশা মিয়া টিলা নামক এলাকায় বিস্ফোরণে বাবা-ছেলে নিহত হয়েছে। এঘটনায় মোছা. সখিনা বেগম (৩৫) গুরুতর আহত হয়েছেন।রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- মো. ইসমাইল মিয়া (৪৫) ও তার ছেলে মো. রিফাত (৭)।

বিষয়টি নিশ্চিত করে ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন বাদশা মাঝির টিলায় বিস্ফোরণের ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছে। তবে বিস্ফোরণটি কোথা থেকে হয়েছে সেটি এখনো নিশ্চিত করা যায়নি।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সদর সার্কেল) রওশান আরা রব বলেন, আমরা একটি বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, ইসমাইল একজন মাঝি। তিনি বিকেলে একটি বস্তায় করে বিক্রির উদ্দেশ্যে কিছু লোহাজাতীয় পদার্থ নিয়ে আসেন। সেখান থেকে এ বিস্ফোরণ হয়। আমরা সেখানে বিস্ফোরকজাতীয় বস্তুর ক্লিপ দেখতে পাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাঙামাটির কাপ্তাইয়ে বিস্ফোরণে বাবা-ছেলের মৃত্যু

আপডেট সময় : ০২:২৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩