ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

সাংবাদিকের হাত-পাঁ ভেঙ্গে দেয়ার ঘটনায় আসামী গ্রেফতারে পুলিশের গড়িমসি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১ ২০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি ও সদর প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকের ওপর স্থানীয় আমিনুল ও তার গ্যাংরা নৃশংস ভাবে হামলা চালিয়ে দুই হাত ও একটি পাঁ ভেঙ্গে দেয়। বর্তমানে মৃত্যুর যন্ত্রনায় কাতরাচ্ছেন তিনি।

গত ২০ জানু্য়ারি রাতে বাড়ি ফেরার পথে হামলা চালানোর একপর্যায়ে সন্ত্রাসীর মৃত ভেবে ঢাকা ময়মনসিংহ (হোতাপাড়া) এলাকার সড়কে ফেলে চলে যায়। পরে স্থানীয় ও পুলিশের সহযোগিতায় সাংবাদিক আবু বকর সিদ্দিককে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার রাতেই স্ত্রী রুনা সিদ্দিক বাদী হয়ে স্থানীয় সন্ত্রাসী আমিনুল কে প্রধান আসামী করে জয়দেবপুর থানায় সাংবাদিক নির্যাতন আইনে মামলা করেন।

অতচ ঘটনার ১০ দিন পার হবার পরও পুলিশ এখনও ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।

সূত্রে জানা গেছে, মামলার প্রধান আসামী আমিনুল থানার অনেক পুলিশ সদস্যের সাথে যোগাযোগ করছে। থানার একজন এএসআই নিশ্চিত করেছে বিষয়টি। ধারনা করা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে পুলিশ কাউকে গ্রেফতার করছে না।

এঘটনার পর থেকে সারাদেশে সাংবাদিকরা বিচারের দাবীতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করছে।

সাংবাদিকনেতারা বলেন, অন্যায়ের প্রতিবাদ করার পর এশিয়ান টেলিভিশনের প্রতিনিধির ওপর রাতের অন্ধকারে হামলা হয়েছে। দুঃখজনক হলেও সত্য যে, হামলার ঘটনায় রাতেই মামলা হলেও চিহ্নিত অপরাধীদের কাউকে রহস্যজনক কারণে স্থানীয় থানা পুলিশ গ্রেফতার করছে না।

সাংবাদিক নেতারা ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, একজন পেশাদার ও অনুসন্ধানী সাংবাদিকের ওপর হামলা ও মামলার পরও আসামিরা গ্রেফতার হয়নি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। হামলায় জড়িতরা যতোই প্রভাবশালী হোক না কেন গ্রেফতার করুন, অন্যথায় বিকল্প ও কঠোর কর্মসূচি দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সাংবাদিকের হাত-পাঁ ভেঙ্গে দেয়ার ঘটনায় আসামী গ্রেফতারে পুলিশের গড়িমসি!

আপডেট সময় : ১০:৫৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১