ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

নৌকার গণসংযোগে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ ২০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিমের গণসংযোগ চলাকালে লালখান বাজারকেন্দ্রিক বিবদমান ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় টাইগারপাস বটতল এলাকায় নৌকা প্রতীকের প্রচারণাকালে লালখান বাজার ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত মো. বেলাল ও লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুম সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের খবর পেয়ে মেয়র প্রার্থী রেজাউল করিম ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মাইনুদ্দিন হাসান চৌধুরী, নগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলম ওই এলাকায় গণসংযোগে অংশ নেননি।

খবরটি নিশ্চিত করে খুলশী থানার পরিদর্শক (তদন্ত) আফতাব হোসেন বলেন, ‘বেলাল আর মাসুম গ্রুপের মধ্যে ঝামেলার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক।’

সংঘর্ষের জন্য নিজ দলের নেতা দিদারুল আলম মাসুমকে দায়ী করে কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত মো. বেলাল বলেন, ‘কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন না পাওয়ার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা করছে মাসুমের লোকজন। আজ আমাদের মেয়র প্রার্থী রেজাউল করিমের প্রচারণা উপলক্ষে কর্মীরা জমায়েত হলে মাসুমের অনুসারীরা আমাদের ওপর হামলা করে। এতে আমাদের কর্মী মোজাম্মেল হোসেন সোহাগ, মাহমুদ ও শাহীনসহ ১২ জন আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

দিদারুল আলম মাসুমের দাবি, নৌকার প্রচারণাকালে কাউন্সিলর প্রার্থী বেলালের কর্মীরা তার লোকজনের ওপর পেছন দিক দিয়ে অতর্কিত হামলা করে।

হামলায় বেলাল গ্রুপের সঙ্গে অনেক ছাত্রদলের নেতাকর্মীও যোগ দিয়েছিলেন বলেও দাবি করেন দিদারুল আলম মাসুম।

এর আগে বিকেলে গণসংযোগ শেষে ফেরার পথে হালিশহর রুপসা বেকারির সামনে আরেক মেয়র প্রার্থী বিএনপির ডা. শাহাদাতের গাড়িবহরে হামলা চালানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নৌকার গণসংযোগে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

আপডেট সময় : ১০:২০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১