ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

গৃহবধূর শ্লীলতাহানি : থানায় ঢুকে অভিযুক্তকে মারধর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ ২৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক; বরিশালের উজিরপুর থানায় পুলিশের হেফাজতে থাকা যুবককে মারধর করেছে শ্লীলতাহানির শিকার এক গৃহবধূর স্বজনরা। এ সময় তাদের বাঁধা দিতে গেলে দুই উপরিদশর্ক (এসআই) ও এক সহকারী উপপরিদর্শক মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- উজিরপুর থানার এসআই সুদেব ও এসআই মো. মাহাবুব এবং এএসআই মো. হাসান। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে ইচলাদী বাসস্ট্যান্ডে আজিজ ফকিরের মুদি দোকানে আলু কিনতে যান মুন্ডপাশা গ্রামের এক গৃহবধূ। আলুর দাম বেশি চাওয়ায় তার সঙ্গে মুদি দোকানি আজিজ ফকিরের ঝগড়া হয়। এ সময় তাকে ধাক্কা দিয়ে দোকানের সামনে থেকে তাড়িয়ে দেন আজিজ ফকির ও তার ছেলে নোমান ফকির অনিক। ওই গৃহবধূ চলে যাওয়ার সময় নোমান ফকির তাকে অশালীন ভাষায় গালমন্দ করেন। তার বাবার বাড়ি ও শ্বশুর বাড়ি একই গ্রামে। গ্রামে গিয়ে স্বজনদের এ ঘটনা জানান তিনি। এরপর ওউ গৃহবধূর দুই ভাই, স্বামী ও দুই প্রতিবেশীসহ ১২-১৫ জনের একটি দল আজিজ ফকিরের মুদি দোকানে হামলা চালায়। এ সময় অন্য ব্যবসায়ীরা পুলিশকে খবর দিলে নোমান ফকিরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের পেছনে পেছনে ওই গৃহবধূর ভাই, স্বামী ও প্রতিবেশীসহ ৬-৭ জন থানায় যান। পরে তারা থানায় ঢুকে ফের অনিকের ওপর হামলা চালান। এ সময় এসআই সুদেব ও এসআই মো. মাহাবুব এবং এএসআই মো. হাসান বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করেন ওই গৃহবধূর স্বজনরা । পরে হামলাকারী ৪ জনকে ধরে থানা হাজতে আটকে রাখে পুলিশ।

উজিরপুর থানা পুলিশের ওসি জিয়াউল আহসান জানান, থানায় ঢুকে আসামিকে মারধরের ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া আরও কয়েকজনকে আসামি করে মামলার প্রক্রিয়া চলছে। অন্যদিকে ওই গৃহবধূকে টানাহেঁচড়া করে শ্লীলতাহানির অভিযোগে নোমান ফকির অনিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গৃহবধূর শ্লীলতাহানি : থানায় ঢুকে অভিযুক্তকে মারধর

আপডেট সময় : ০৯:৪৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১