ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হালান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে সিটির শুভসূচনা Logo বাঁধনের ওপর হামলায় ফুঁসছে শোবিজ Logo হুথিদের কাছ থেকে দুই এলাকার নিয়ন্ত্রণ নিল ইয়েমেনি বাহিনী Logo বিরোধীদলীয় নেতার সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ Logo হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার Logo ঠিকাদারদের কাছে যিনি “মিস্টার ফাইভ পার্সেন্ট” গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতির আমলনামা Logo তেজগাঁওয়ের বিটিসিএলে যুবক হত্যাকাণ্ডে অঙ্গীভুত আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন Logo রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo রোহিঙ্গা প্রত্যাবাসনে যেসব সহযোগিতার কথা বললেন প্রধানমন্ত্রী

সাবেক উপমন্ত্রী জ্যাকবকে টাওয়ার নিয়েই সন্তুষ্ট থাকতে বললেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯ ৩৩৯ বার পড়া হয়েছে

সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে ভোলার টাওয়ার নিয়েই সন্তুষ্ট থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সংসদ অধিবেশনে প্রতি বুধবার প্রথম ৩০ মিনিট সংসদ নেতা প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত থাকে।

এ সময়ে তিনি সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দিয়ে থাকেন। সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সুযোগ পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্পূরক প্রশ্ন করেন।

এ সময় নিজ এলাকা ভোলার বিশদ বিবরণ দিতে থাকেন তিনি। এ জন্য স্পিকার তাকে দুই দফা সংক্ষেপ করার নির্দেশ দেন এবং সম্পূরক প্রশ্ন করার কথা বলেন।

এরপরও জ্যাকব সেই বর্ণনা দিতেই থাকেন। পরে স্পিকার দুঃখিত বলে প্রধানমন্ত্রীকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্নটি সম্পূরক না, এলাকাভিত্তিক।

জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আসলে উনি ভোলার বিবরণ দিতে চাচ্ছিলেন। যখনই যে সরকার এসেছে, ভোলা থেকে কেউ না কেউ মন্ত্রী থেকেছে।

আর এ কারণেই ভোলার উন্নয়ন হয়েছে, এতে কোনো সন্দেহ নেই।

প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্য যে এলাকার কথা বলছেন, ওখানে কিন্তু জ্যাকব টাওয়ার হয়ে গেছে।

কাজেই আমার মনে হয়, জ্যাকব টাওয়ার দেখতে বহু লোক সেখানে যায়। আমার মনে হয় এখানেই উনার সন্তুষ্ট থাকা উচিত, বলেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সাবেক উপমন্ত্রী জ্যাকবকে টাওয়ার নিয়েই সন্তুষ্ট থাকতে বললেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯