ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০ ২৬১ বার পড়া হয়েছে

নাটোরের নলডাঙ্গায় ১০ কেজি গাঁজাসহ শাহিন আলী নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নের ঠাকুর লক্ষ্মীকোল গ্রাম থেকে তাকে ওই গাঁজাসহ আটক করা হয়। আটক শাহীন উপজেলার ঠাকুর লক্ষ্মীকোল গ্রামের মৃত আসমত আলীর ছেলে।

র‌্যাব-৫, রাজশাহী সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাবের একটি অপারেশন দল মঙ্গলবার রাতে নলডাঙ্গা উপজেলা ঠাকুর লক্ষীকোল গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ১০ কেজি গাঁজাসহ শাহিনকে হাতেনাতে আটক করা হয়। ওই গাঁজা বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিলো বলে স্বীকার করে শাহীন। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৮:৫৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০