ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

বরিশালে বাড়ছে চুরি-ছিনতাই; আস্থা সংকটে থানায় অভিযোগ কম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ ২৮৯ বার পড়া হয়েছে

বরিশালে বেড়েছে অপরাধ। প্রায় প্রতিদিনই হচ্ছে চুরি- ছিনতাই।পুলিশ কাউকে কাউকে ধরতে পারলেও অধিকাংশই থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। আস্থাহীনতায় অনেকেই অভিযোগ জানাতে থানায়ও যাচ্ছেন না।

খুব সকালে ব্রজমোহন কলেজ গেট থেকে ছিনতাই করে হাতিয়ে নেয়া হয়েছে অর্থ। নিরুপায় হয়ে ক্ষোভ ঝাড়তে ফেসবুকে পুলিশ ও মেয়রের কাছে বিচার চাইলেন ভুক্তভোগী। ছিনতাই হয়েছে মুল শহরের মধ্যেই, কারিকর বিড়ি মোড়েও। রাত একটায় অস্ত্র ঠেকিয়ে মোবাইল ও টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।

অন্যদিকে মধ্যরাত নয়, সন্ধ্যা সাতটা থেকে ৮টার মধ্যে প্রায় দিনই চুরির খবর মিলছে হাসপাতাল রোডের গরুর খোয়ার রাস্তায়। কারো মোটরসাইকেল, কারো বাইসাইকেল,কারোর বা ভ্যানগাড়ী। এই গলিতে গেল একমাসেই ৩ দফায় চুরি হয়েছে। তবে একটিরও এখনও পর্যন্ত খুঁজে বের করতে পারেনি পুলিশ।

এমিইপি গ্রুপ মাহিদ খান বলেন,’এই এলাকা থেকে নিয়মিত চুটিটা হচ্ছে। গত দুই মাসে তিন থেকে চার বার চুরি হয়েছে।’

আস্থাহীনতায় বেশিরভাগ মানুষই থানায় অভিযোগও জানাতে যায় না। সুজন সভাপতি প্রফেসর শাহ সাজেদা বলেন,’আইন শৃংঙ্খলা বাহিনীকে চুপ থাকলে চলবে না। আইনের আওতায় এনে অপরাধীদের বিচার করতে হবে।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম জানান,’কোন ধরণের অপরাধের ঘটনা যদি ঘটে,আইন শৃংঙ্খলা বিঘ্ন হয় এমন কোন ঘটনা যদি ঘটে, অবশ্যই তরিত গতিতে অবহিত করবেন। যাতে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি।’

পুলিশের তথ্য, সেপ্টেম্বর মাসে মোট চুরির মামলা ছিলো ১৩টি। আগষ্টে ১৬ এবং জুলাই মাসে ২১টি। এসব অপরাধের সাথে জড়িত অনেককেই আইনের আওতায় আনা হয়েছে জানিয়ে বাকিদেরও ধরার চেষ্টা চলছে বলে দাবি বিএমপি কমিশনারের।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন,’নজদারী বাড়ানো এবং জনগণকে সম্পৃক্ত করে এ অপরাধগুলো কমিনে আনা হবে।’

সম্প্রতি বরিশাল শহরে চুরি ছিনতাই বেড়ে যাওয়ায় উদ্বেগ বেড়েছে মানুষের। আইনশৃঙ্খলাবাহিনী আরও কঠোর নজরদারি বাড়িয়ে অপরাধ দমনে সফল হবে এমন দাবি নগরবাসীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বরিশালে বাড়ছে চুরি-ছিনতাই; আস্থা সংকটে থানায় অভিযোগ কম

আপডেট সময় : ০৯:২৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০