ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে নিতে ফেসবুক গ্রুপ ‘উদ্যোক্তা মেলা’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০ ৩৩৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছে ‘উদ্যোক্তা মেলা’ নামক ফেইসবুক গ্রুপ।
করোনা মহামারিতে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি এবং ক্ষতিগ্রস্ত দেশে ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তারা। করোনার প্রভাবে সৃষ্ট সঙ্কটে অনেক উদ্যোক্তাদেরই কারখানা ও শো-রুম বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় গেল এপ্রিল মাসে ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নের লক্ষ্যে কাজ শুরু করে ‘উদ্যোক্তা মেলা’ নামক ফেইসবুক গ্রুপ। মাত্র ৬ মাসেই গ্রুপটির সদস্য সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। আর গ্রুপের মাধ্যমে বিক্রি হয়েছে প্রায় ৭০ লাখ টাকা।

‘উদ্যোক্তা মেলা’ গ্রুপটি ক্ষুদ্র উদ্যোক্তাদের তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি নানাভাবে সাহায্য করে থাকে। এমনকি প্রতি শুক্রবার ফেইসবুক লাইভের মাধ্যমে ব্যবসা সংক্রান্ত নানা বিষয়ে তথ্য দিয়ে থাকে।

গেল ঈদে উদ্যোক্তা মেলার মাধ্যমে ৩১ লাখ টাকার পণ্য বিক্রি করা হয়। আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ‘শারদীয় মেলা ২০২০’ আয়োজন করেছে উদ্যোক্তা মেলা। ৫ দিনব্যাপী এ মেলা চলবে ৫ আগামী ১০ অক্টোবর পর্যন্ত। মেলায় ২ শতাধিক পণ্যের পসরা নিয়ে বসবেন উদ্যোক্তা মেলার সদস্যরা।

উদ্যোক্তা মেলার ফাউন্ডার নিশি হানিফ বলেন, এই মেলা মহামারির সময়ে উদ্যোক্তাদের জন্য একটি সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে আমরা আশা করি। উদ্যোক্তা মেলার সকলেই আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, উদ্যোক্তাদের পাশে থেকে ঘুরে দাঁড়াতে সহযোগিতা করার। তিনি সবাইকে উদ্যোক্তা মেলা’র শারদীয় মেলা ঘুরে দেখার আহ্বান জানান।

মেলায় জামদানী, মণিপুরী, মসলিন, হ্যান্ডপেইন্টসহ নানারকম শাড়ি, গয়না, শুঁটকি, আচার, ফ্রোজেন খাবার, নিত্যপ্রয়োজনীয় মসলাসহ মিলবে দুই শতাধিক পণ্য। এছাড়া থাকবে সিলেটের চা-পাতাসহ নানারকম ঘর সাজানোর জিনিস ও উপহার সামগ্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে নিতে ফেসবুক গ্রুপ ‘উদ্যোক্তা মেলা’

আপডেট সময় : ১১:৫১:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০