ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মাদারীপুরে মানবপাচারকারী চক্রের সদস্য গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০ ২১৩ বার পড়া হয়েছে

মাদারীপুরে মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য জাকির মাতুব্বর (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

আজ রোববার দুপুরে সদর উপজেলার ঘটকঘর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির রাজৈর উপজেলার বাসুদেবপুর গ্রামের ইছাহাক মাতুব্বরের ছেলে।

র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের কোস্পানী কমান্ডার মো. তাজুল ইসলাম জানান, মানবপাচারকারী চক্রের মূলহোতা রাজৈর উপজেলার বদরপাশা এলাকার জুলহাস সরদারের সহযোগী হিসেবে কাজ করে জাকির মাতুব্বর। জাকির এলাকা থেকে লোক সংগ্রহ করে লিবিয়ায় পাঠায়। পরে লিবিয়ায় হয়ে ইতালী নেয়ার কথা বলে সহজ-সরল যুবককে জিম্মি করে টাকা হাতিয়ে নেয় জুলহাসসহ অন্য সদস্যরা।

সম্প্রতি লিবিয়ায় মাফিয়াতের গুলিতে ২৬ বাংলাদেশীর মধ্যে মাদারীপুরের ১১জন নিহতের ঘটনায় রাজধানীর পন্টন থানায় ও মাদারীপুরের রাজৈর থানায় মানবপাচার দমন আইনে মামলা হয়। মামলা হলে গা ঢাকা দেয় জাকির।

পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে সদর উপজেলার ঘটকচর এলাকা থেকে জাকিরকে গ্রেপ্তার করে র‌্যাব-৮। এ নিয়ে মানবপাচার মামলায় গ্রেপ্তার হলো ৫জন। এদিকে গ্রেপ্তার জাকিরকে রাজৈর থানায় হস্তান্তরের পরে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মাদারীপুরে মানবপাচারকারী চক্রের সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ১১:১৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০