ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের

নিষেধাজ্ঞা সত্ত্বেও কিস্তি আদায়ে কঠোর বরিশালে এনজিগুলো 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২০ ২৫৫ বার পড়া হয়েছে

বরিশাল ব্যুরো: করোনাভাইরাসের কারণে সব ধরনের ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় বন্ধ ঘোষণা করা হলেও তা মানছেন না মহেশপুর উপজেলার এনজিওগুলো। রোববার বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের মাঠকর্মীরা বরিশালের সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সিটি করপোরেশন এর বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন এলাকায় কিস্তির টাকা আদায় করায় জনমনে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ।

সরকারের নির্দেশে আগামী ৩০ জুন পর্যন্ত এনজিও ঋণ শ্রেণিকরণ কার্যকর হবে না বলে নির্দেশনা জারি করে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)। সেই সঙ্গে নির্ধারিত সময় শেষে কোন প্রকার জরিমানা ছাড়াই বকেয়া কিস্তি গ্রহণ করা হবে। কিন্তু বরিশালে অধিকাংশ নিবন্ধিত ও অনিবন্ধিত এনজিওগুলো এ নির্দেশনা না মেনে বিভিন্ন এলাকায় গিয়ে কিস্তির টাকা আদায়ে বস্ত।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সিটি করপোরেশন এলাকার ঋণ গ্রহিতারা অভিযোগ করে বলেন, করোনাভাইরাসের কারণে তারা কর্মহীন হয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে অথচ বরিশালের সদর উপজেলায় ও সিটি করপোরেশন এলাকায় এনজিওগুলোর মাঠকর্মীরা কিস্তি আদায়ে ব্যস্ত। একই এলাকার একজন ঋণগ্রহীতা হেনা বলেন, আমার কোনো মাসের কিস্তি বাকি নাই।
প্রতিমাসের ২৮ তারিখ আমি কিস্তির টাকা দিই। মাঠকর্মী কিস্তির জন্য বার বার চাপ দিয়ে যাচ্ছে। এই অবস্থায় আমাদের কোনো আয়-রোজগার নাই। তাই কিস্তির টাকা এখন কিভাবে দিই। কিন্তু তারা মানছে না।
এভাবে দৈনিক,সাপ্তাহিক ও মাসিক কিস্তির টাকার জন্য অবৈধভাবে চাপ ও বল প্রয়োগ করে টাকা আদায় করছে ‘ আশা ‘ সহ বিভিন্ন এনজিও।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছে ভুক্তভোগীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নিষেধাজ্ঞা সত্ত্বেও কিস্তি আদায়ে কঠোর বরিশালে এনজিগুলো 

আপডেট সময় : ১২:৩৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২০