ঢাকা ০১:০২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০ ১৮৮ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক;

মাগুরা সদর উপজেলার চরপুকুরিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে নিজেদের ইট ভাটার অফিস ভবনের ছাদে পানি সরাতে গিয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। সন্ধ্যার পর তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা চরপুকুরিয়া গ্রামের আমিন মোল্লা ছেলে সুমন মোল্লা(৩২) ও রাজ্জাক মোল্লার ছেলে রবিউল হোসেন রয়েল (২৮)। সম্পর্কে তারা চাচাতো ভাই।

স্থানীয় নূরে আলম জানান, রবিউল হোসেন রয়েল তার চাচাত ভাই সুমন মোল্লাকে নিয়ে নিজেদের ইট ভাটার ছাদে জমে থাকা বৃষ্টির পানি অপসারণ করতে যায়।এ সময় ছাদের কোন ঘেষে থাকা ছিল বিদ্যুতের ছেড়া সার্ভিস তারে তারা দুইজনই বিদ্যুতায়িত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সন্ধ্যার পর মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকেই মৃত ঘোষণা করেন।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মিঠুন সাহা বলেন, হাসপাতালে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্ট ওই দুই যুবকের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু

আপডেট সময় : ১০:০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০