ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

চাঁদপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০ ১৮৬ বার পড়া হয়েছে

চাঁদপুর প্রতিনিধি;

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান ভুট্টোকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের কুমারডুগী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজিজ কুমারডুগী এলাকার মৃত নুরুল আমিন খানের ছেলে। তার লাশ ময়নাতদন্ত শেষে আজ মঙ্গলবার বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানা গেছে, নিহত আজিজ সোমবার রাতে কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কুমারডুগী বিলকিস সুলতানা একাডেমির সামনে আসলে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্রসহ তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তবে কী কারণে তার ওপর এই হামলা, তা উৎঘাটনে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা কাজ শুরু করেছে বলে চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা তদন্ত করছি। আশা করছি সহসাই এর রহস্য বের হবে।’

এদিকে স্থানীয়রা জানান, নিহত আজিজুর রহমান একসময় সেনাবাহিনীতে চাকরি করতেন। পরে তিনি স্থানীয় কুমারডুগী বাজারে সারের ব্যবসা শুরু করেন। তবে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক দ্বন্দ্ব চলে আসছে। হয়তো বা সে কারণেও কেউ তাকে খুন করতে পারে।

নিহতের স্ত্রী রিনা বেগম পারিবারিক দ্বন্দ্বের কথা স্বীকার করে বলেন, ‘আমার বিয়ের পর থেকেই আমি দেখছি সম্পত্তি নিয়ে তাদের এ বিরোধ। এ ছাড়া আমার স্বামীর সাথে কারও কোনো খারাপ সম্পর্ক ছিল না।’

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চাঁদপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৯:১৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০