ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের

ঘূর্ণিঝড় আম্পান: ভোলায় চরবাসীদের সরিয়ে আনা হচ্ছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০ ১৮৩ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধি; ভোলায় ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে মেঘনা ও সাগর মোহনা। মঙ্গলবার সকালে মেঘ ও গুড়ি বৃষ্টি শুরু হলে নদী পাড় এলাকায় বাতাসের বেগ বেড়ে যায়।

ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন ঢাল চর থেকে ১০ হাজার মানুষকে মূল ভূখণ্ড মানিকা এলাকায় নিয়ে আসা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জানান, তিনটি ট্রলার যোগে বেশ কিছু মানুষকে নিয়ে আসা হলেও অনেকে আসতে চাননি। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসন চাপ সৃষ্টি করেন। একইভাবে জেলার ২১টি চর থেকে আগেভাগেই মানুষদের সরিয়ে আনার ব্যবস্থা করা হয় বলে জানান জেলা প্রশাসক।

ভোর থেকেই নদী ও গভীর সাগর থেকে পারে ফিরতে শুরু করেছে মাছ ধরার ট্রলারগুলো। ১০ হাজার ২০০ সিপিপি ও রেডক্রিসেন্ট কর্মীরা নদী পাড়সহ গ্রামে গ্রামে মাইকিং করে সর্তক করছেন।

অপরদিকে ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশাল রুটে ফেরি চলাচল বন্ধ করেছে দিয়েছে বিআইডব্লিউটিএ ও টিসি কর্তৃপক্ষ। গতকাল বিকেলে ভোলা-লক্ষ্মীপুর রুটে ৩টিতে ৬০টি যানবাহন পার হতে পারলেও দু’পাড়ে আটকা পড়েছে ৩ শতাধিক মালবাহী ট্রাক। ঢাকা চট্টগ্রামগামী অনেক যাত্রীকে ইলিশা ঘাটে বসে থাকতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঘূর্ণিঝড় আম্পান: ভোলায় চরবাসীদের সরিয়ে আনা হচ্ছে

আপডেট সময় : ০৮:৫১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০