ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মানিকগঞ্জে ৩ স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ৭জন করোনায় আক্রান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০ ১৮২ বার পড়া হয়েছে

এ এস এম সাইফুল্লাহ, মানিকগঞ্জঃ মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় ৩ স্বাস্থ্যকর্মীসহ আরও ৭জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৫৬ জন। আজ (মঙ্গলবার) বিকেলে সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্ত ৭জনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার ১জন নারী পরিবার কল্যাণ পরিদর্শক, ঘিওর উপজেলার একজন স্বাস্থ্য পরিদর্শকসহ ২ জন, সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১জন ওয়ার্ড বয়সহ ৩জন এবং হরিরামপুর উপজেলার রয়েছেন ১জন।
সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, আক্রান্তরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। আক্রান্ত সবার বাড়ি লকডাউন করা হবে এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সাভারের প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হবে।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৬০টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এরমধ্যে ৭ জনের করোনা পজিটিভ আসে। এ পর্যন্ত জেলায় মোট ১৪৯৯ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ১৪২৯ টি নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়। মোট আক্রান্ত ৫৬ জনের মধ্যে ২৫ জন সুস্থ হয়েছেন এবং অন্যরা নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মানিকগঞ্জে ৩ স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ৭জন করোনায় আক্রান্ত

আপডেট সময় : ০৬:২৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০