ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

পানি ও গোডাউন থেকে সরকারি পচা চালের বস্তা উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০ ১৮৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কুমার নদ থেকে খাদ্য মন্ত্রণালয়ের ৫০বস্তা পচা চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। গেল শনিবার রাতে এসব পচা চাল উদ্ধার করা হয়। এরপর থেকেই ঘটনার রহস্য উন্মোচনে মাঠে নামে উপজেলা প্রশাসন। রবিবার সকাল থেকে সন্দেহভাজনদের গোডাউনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে দুপুরে উপজেলা শহরের অশোক সাহার গোডাউন থেকে ১০০ বস্তা পচা চাল উদ্ধার করা হয়।

কুমার নদে ফেলে দেয়া চাল উপজেলা শহরের অশোক সাহার গোডাউনের চালের সাথে মিল পাওয়া গেলে ওই গোডাউন সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে ৫ লাখ টাকা জরিমানা করা হয় গোডাউন মালিককে।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক লিটন আলী জানান, অবৈধ মজুদের অপরাধে গোডাউন মালিক অশোক কুমার সাহার বিরুদ্ধে ১৯৫৬ সালের মজুদ আইনে নগদ ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া কুমার নদ থেকে উদ্ধার করা মেয়াদোত্তীর্ণ চালের আলামত রেখে ঘটনাস্থলে বাকি চাল মাটিতে পুতে ফেলা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পানি ও গোডাউন থেকে সরকারি পচা চালের বস্তা উদ্ধার

আপডেট সময় : ০৯:২৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০