ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

কুমিল্লার হোমনায় কৃষকদের পাশে ছাত্রলীগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০ ২৭০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার হোমনায় জমিতে পাকা ধান নিয়ে বিপাকে পড়া কৃষকদের পাশে দাড়িয়েছে উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা। ইতোমধ্যে উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে ইউনিয়ন নেতা কর্মীরা বিভিন্ন এলাকায় কৃষকদের সাথে মাঠে গিয়ে ধান কাটছেন।

শুধু ধান কাটাই নয়,সেই ধান মাড়াই করে কৃষকদের বাড়িতেও পৌছে দিচ্ছেন তারা। আর নিজ এলাকার ছেলেদের এমন কাজে খুশি কৃষকরা। তারা বলছেন, ছাত্রলীগের নেতারা এগিয়ে আসায় তাদের ধান কাটা সহজ হয়েছে। এ বিষয়ে উপজেলার দুলালপুর ইউনিয়নের ধান চাষী রমিজ মিয়া বলেন, জমির পাকা ধান নিয়ে বিপদে পড়ে গেছিলাম। হাতে টাকা নেই যে লোক দিয়ে ধান কাটাবো। এমন সময়ে ছাত্রলীগের ছেলেরা এগিয়ে আসায় অনেক উপকার হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে হোমনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ জানান, স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরির নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী তারা কৃষকের পাশে দাড়িয়েছেন। পলাশ বলেন, যে কোন সংকট মুহুর্তে হোমনা উপজেলা ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে থাকবে।

উল্লেখ্য করোনা সংকট শুরু হওয়ার পর থেকেই হোমনা উপজেলা ছাত্রলীগ বিভিন্ন মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এরকম কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কুমিল্লার হোমনায় কৃষকদের পাশে ছাত্রলীগ

আপডেট সময় : ১২:৪৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০