ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

 করোনার হটস্পট ময়মনসিংহ: ছয় চিকিৎসকসহ আরও ২১ জন শনাক্ত 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ ২০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি; 
ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ছয় চিকিৎসক ও তিন স্বাস্থ্যকর্মীসহ ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাতে প্রকাশ করা পরীক্ষার ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্তরঞ্জন দেবনাথ জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের কোভিড-১৯ ল্যাবে তিন ধাপে ২৮২ টি নমুনার পরীক্ষা হয়। যার মধ্যে ২১টি নমুনা কোভিড-১৯ পজিটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ জেলার ১০জন, জামালপুর ৮ জন, নেত্রকোনার ৩ জন রয়েছে।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ.বি.এম মসিউল আলম জানান, ময়মনসিংহের ১০ জন আক্রান্তের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ছয়জন ডাক্তার ও তিনজন স্বাস্থ্যকর্মী এবং ত্রিশাল উপজেলার একজন রয়েছেন। এছাড়া এসকে হাসপাতালে আইসোলেশনে থাকা গফরগাঁও ও মুক্তাগাছা উপজেলার করোনা আক্রান্ত দুইজন সুস্থ্য হয়েছেন। তাদের মঙ্গলবার ছাড়পত্র দেওয়া হবে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১৮ জন। আর সুস্থ হয়েছেন মোট ৩ জন করোনা আক্রান্ত রোগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

 করোনার হটস্পট ময়মনসিংহ: ছয় চিকিৎসকসহ আরও ২১ জন শনাক্ত 

আপডেট সময় : ১০:৪৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০