ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

মা-মেয়েসহ একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ ২০৪ বার পড়া হয়েছে

মা-মেয়েসহ একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

গাজীপুর প্রতিনিধি, 

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মা-মেয়েসহ একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় নিজেদের ঘরে তাদের হত্যা করা হয়।

নিহতরা হলেন ময়মনসিংহের পাগলা থানার লংগাইর ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের মালয়েশিয়া প্রবাসী কাজলের স্ত্রী ফাতেমা আক্তার (৪০), তার বড় মেয়ে নুরা (১৪), ছোট মেয়ে হাওরিন (১১) ও প্রতিবন্ধী ছেলে ফাদিল (৬)। তারা জৈনাবাজার এলাকায় জমি কিনে বাড়ি বানিয়ে বসবাস করে আসছিলেন।

প্রবাসী কাজলের ছোট ভাই আরিফ জানান, তার বড় ভাই কাজল দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন। জানা মতে তার ভাইয়ের কোনও শত্রু নেই। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানিয়েছেন খবর পাওয়ার পর বিকেলে চারটার দিকে পুলিশ মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে।

গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার আরটিভি অনলাইনকে জানিয়েছেন এখনও ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাচ্ছে। ঘটনা জানার পর গণমাধ্যম কর্মীদের জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মা-মেয়েসহ একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

আপডেট সময় : ০৭:০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০