ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

চাল নিয়ে দুর্নীতি, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ ২১৩ বার পড়া হয়েছে

চালের বস্তা নিয়ে দুর্নীতি, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি, 

সিরাজগঞ্জের পৃথক ঘটনায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৯৬৫ বস্তা চাল সহ দুই ইউপি সদসকে আটক করেছে পুলিশ। এছাড়া ত্রাণ বিতরণের অনিয়মের অভিযোগে এক ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর মধ্যে চৌহালীতে খাদ্য বান্ধব কর্মসূচির ১৯৫০ কেজি চাল এক ইউপি সদস্য ও আরেক চাল বিক্রেতাকে আটক করেছে প্রশাসন।
এরা হলো খাস কাস কাউলিয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম এবং জোতপাড়া বাজারের চাল বিক্রেতা আবু বক্কর সিদ্দিক।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, ইউপি সদস্য রফিকুল ইসলাম সরকারি ১০ টাকা কেজি দরের ৫২০ কেজি চাল নিজ বাড়িতে এবং জোতপাড়া বাজারের চাল ব্যবসায়ী আবু বক্কার তার দোকানে মজুদ করে রেখেছিল। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। তখন ওইসব স্থান থেকে উল্লেখিত চালসহ তাদের আটক করা হয়। এদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বাগবাটি ইউপি সদস্য আল আমিন গাড়দহ গ্রামে এক বাড়িতে লুকিয়ে রাখা ভিজিডির ১৫ বস্তা চাল সরানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে সদর থানা পুলিশ গিয়ে ১৫ বস্তা চাল উদ্ধার করে এবং আল আমিনকে আটক করে থানায় নিয়ে আসে।

অন্যদিকে ত্রাণ বিতরণের অনিয়মের অভিযোগে বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে রায়গঞ্জের পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান আব্দুস সালামকে সাময়িক বরখাস্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চাল নিয়ে দুর্নীতি, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

আপডেট সময় : ১০:২৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০