ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

বনে ফেলে যাওয়া সেই নারীর করোনা শনাক্ত হয়নি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০ ১৯৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 
টাঙ্গাইলের সখীপুরে করোনাভাইরাস সন্দেহে বনের ভেতর ফেলে যাওয়া নারী মাজেদা বেগম (৫০) করোনায় আক্রান্ত নন। আইইডিসিআরের প্রাথমিক পরীক্ষায় ওই নারীর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর আলম। তবে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন রয়েছে বলে জানান তিনি।

সোমবার (১৩ এপ্রিল) গভীর রাতে টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী গ্রামের এক জঙ্গলে ঐ নারী কান্নার শব্দ শুনে স্থানীয়রা ইউপি চেয়ারম্যানকে অবহিত করলে চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। পরে তাকে উদ্ধার করে প্রথমে সখিপুর উপজেলা কমপ্লেক্স এবং পরে ঢাকা আইডিসিআর এ করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়।

জানা যায়, করোনাভাইরাস সংক্রমিত হয়েছে সন্দেহে তাকে তার স্বামী ও সন্তানেরা সখিপুর জঙ্গলে ফেলে রেখে চলে যান। তার বাড়ি শেরপুর জেলার নালিতা বাড়িতে। স্বামী-সন্তান গাজীপুরের সালনায় পোশাক কারখানায় কাজ করেন। পরে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা ওই মহিলাকে রাতেই ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর আলম বলেন, ওই নারীর শরীরে জ্বর, শ্বাসকষ্ট ও গলা ব্যথা ছিল। মঙ্গলবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়। বুধবার (১৫ এপ্রিল) পরীক্ষা শেষে তার মধ্যে করোনা ভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মেডিসিন বিভাগের সহকারী রেজিস্টার ডা. মুক্তাদির ভূঁইয়া মুঠোফোনে জানান, ওই নারীর করোনা রিপোর্ট নেভেটিভ এসেছে তবে বিষয়টি আরো নিশ্চিত হতে দুই তিন দিনের মধ্যে পুনরায় তার নমুনা পরীক্ষা করা হবে। ওই নারীর মধ্যে করোনা ভাইরাসের গুরুত্বপূর্ণ কোনো লক্ষণ নেই। তবে তিনি মানসিক ভারসাম্যহীন। তার শারীরিক সমস্যা খুব একটা গুরুতর মনে হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বনে ফেলে যাওয়া সেই নারীর করোনা শনাক্ত হয়নি

আপডেট সময় : ১১:৪৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০