ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

আলমডাঙ্গায় মাটির নিচ থেকে রকেট লাঞ্চার উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০ ২০২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি; 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাটির নিচ থেকে একটি রকেট লঞ্চার উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে আলমডাঙ্গা উপজেলার গড়গড়ি গ্রামের জনৈক মন্টু মন্ডলের বাড়ি থেকে রকেট লঞ্চারটি উদ্ধার করা হয়।

রোববার সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হলে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওইদিন রাতে বিষয়টি স্বীকার করে পুলিশ সুপার জানিয়েছেন, রকেট লঞ্চার উদ্ধারের ঘটনাটি যশোর সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আজ সোমবার সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল চুয়াডাঙ্গায় এসে পরীক্ষা-নিরীক্ষার পর সেটি ধ্বংস করবেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার আলমডাঙ্গা উপজেলার গড়গড়ি গ্রামের মন্টু মন্ডলের বাড়িতে গৃহনির্মাণের কাজ করছিলেন শ্রমিকরা। শনিবার দুপুরের পর নির্মাণ শ্রমিকরা মাটি খোড়ার সময় হঠাৎ করে মাটির নিচে লোহার শক্ত একটি বস্তু দেখতে পাই। পরে সেটি রকেট লঞ্চারের মতো দেখতে পেয়ে খবর দেওয়া হয় স্থানীয় মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের সদস্যদের। বিকালেই ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি রকেট লঞ্চার হিসাবে শনাক্ত করে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, খবর পেয়ে পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থল থেকে রকেট লঞ্চারটি খুব সাবধানতার সঙ্গে উদ্ধার করেন। বর্তমানে রকেট লঞ্চারটি আলমডাঙ্গা থানাতেই একটি বস্তার মধ্যে রাখা হয়েছে। তবে তিনি জানান, উদ্ধারকৃত রকেট লঞ্চারটি যুদ্ধকালীন সময়ের হতে পারে। কারণ এটি অনেকটা মরিচা পড়ে গেছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, এটি উদ্ধারের ঘটনাটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। একইসঙ্গে যশোর সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদেরও জানানো হয়েছে। সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দলের চুয়াডাঙ্গাতে আসার কথা রয়েছে। বিশেষজ্ঞ দলটি আসলে পরীক্ষা-নিরীক্ষার পর সেটি ধ্বংস করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আলমডাঙ্গায় মাটির নিচ থেকে রকেট লাঞ্চার উদ্ধার

আপডেট সময় : ০২:০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০