ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

ব্যানারে এমপির নাম না থাকায় ত্রাণ বিতরণে ছাত্রলীগ নেতার বাঁধা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০ ১৭৮ বার পড়া হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি | 
ব্যানারে এমপির নাম না থাকায় কুমিল্লার হোমনা উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল আহম্মেদের বিরুদ্ধে ত্রাণ বিতরণে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে। তিনি অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, কিছুই হয়নি।

জানা যায়, উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের রবিবার জনৈক বশির আহম্মেদ তার ডেনমার্ক প্রবাসী মেয়ের সহযোগিতায় দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণের উদ্যোগ নেন। গৌরীপুর-হোমনা সড়কের পঞ্চবটি মোড়ে সামাজিক নিরাপত্তা বজায় রেখে ত্রাণ বিতরণ শুরুও করেন।

আয়োজকরা জানান, ওই সময় স্থানীয় সংসদ সদস্য সেখান দিয়ে যাওয়ার সময় গাড়িবহর থামিয়ে নিজেই ত্রাণ বিতরণের ছবি তোলেন এবং সামাজিক নিরাপত্তা বজায় রেখে ত্রাণ বিতরণ চলছে দেখে খুশি হন।

কিন্তু এমপির গাড়িবহরের পেছনে থাকা কয়েকটি মোটরসাইকেল থেকে ৫-৬ জন এসে বলে, ‘এই এখানে কিসের ত্রাণ বিতরণ, ব্যানারে এমপি সাবের নাম ছবি নেই কেন, এমপির অনুমতি ছাড়া কোন ত্রাণ বিতরণ চলবে না’। তারা এসব বলে হট্টগোল শুরু করলে অনেকে ত্রাণ না নিয়েই চলে যান।

বশির আহম্মেদ বলেন, ভাইস চেয়ারম্যান মহসিন ও থানা-পুলিশকে অবহিত করে এবং ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে ত্রাণ বিতরণের সময় এ ধরনের বাধা প্রদানের ঘটনা দুঃখজনক।

মাথাভাঙ্গা ইউপি চেয়ারম্যান নাজিরুল হক ভূঁইয়া বলেন, ছাত্রলীগ সভাপতি নামধারী ফয়সালসহ ৫-৬ জন লোক এসে হট্টগোল শুরু করে। বলে এমপি সাহেবের অনুমতি ছাড়া হোমনায় কোনো ত্রাণ বিতরণ চলবে না। অথচ অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানো এবং সহযোগিতার হাত বাড়ানোর জন্য এমপি মহোদয় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল আহম্মেদ ফোনে এ বিষয়ে বলেন, পঞ্চবটির কারও সঙ্গে আমাদের কিছুই হয়নি। এমপি মহোদয়ের গাড়িবহরে হোমনা থেকে তিতাস যাচ্ছিলাম। যাওয়ার সময় পঞ্চবটি ত্রাণ বিতরণ হচ্ছে দেখতে পাই। কারও সঙ্গে আমাদের কোন কথা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ব্যানারে এমপির নাম না থাকায় ত্রাণ বিতরণে ছাত্রলীগ নেতার বাঁধা

আপডেট সময় : ১০:৪২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০