ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

নওগাঁয় দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০ ২০৫ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ভারতীয় সীমান্তের ওপারে উদ্ধার হওয়া দুই বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নিহত হওয়ার দুই দিন পরে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের মরদেহ ফেরত দেওয়া হয়।

নওগাঁর পোরশা উপজেলার হাঁপানিয়া ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক সুবেদার মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ দুটি আমরা পোরশা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

এর আগে গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে বিএসএফের গুলিতে ওই দুই বাংলাদেশি নিহত হন। নিহত দুই ব্যক্তি হলেন– রণজিত কুমার (২৪) ও কামাল আহমেদ (৩২)। তাদের দুজনের বাড়ি নওগাঁর পোরশা উপজেলায়।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পোরশা সীমান্তের হাঁপানিয়া বিওপির কাছে বিএসএফ-বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে, সীমান্তের ওপারে নিহত দুই বাংলাদেশির লাশ তখন ফেরত দেয়নি বিএসএফ। অবশেষে হত্যার দুই দিন পর আজ সন্ধ্যায় লাশ দুটি বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, লাশ দুটি নিহত ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নওগাঁয় দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

আপডেট সময় : ১০:২৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০