ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

নোয়াখালীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ ১৮৮ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি |
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার আফানিয়া এলাকার ইন্টারম্যাক্স কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার নাজিরপুর গ্রামের টিপু, জাবেদ ও আলীপুর গ্রামের হারুন। অপর আহত যুবক সোনাইমুড়ির শাকিলপুর গ্রামের মাসুক।

পুলিশ জানায়, চার যুবক একটি মোটরসাইকেল করে বেগমগঞ্জ থেকে সোনাইমুড়ির বজরার দিকে যাচ্ছিল। পথে আফানিয়া এলাকায় নোয়াখালীর উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা একুশে পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী মারা যান। অপর একজনকে উদ্ধার করে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

সোনাইমুড়ি থানার ওসি আবদুস সামাদ জানান, এ ঘটনায় পুলিশ একুশে পরিবহনের গাড়ি ও দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করেছে। তবে বাসের চালক পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নোয়াখালীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

আপডেট সময় : ০৯:৩৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯